বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গর্বিত আমি বাঙালি

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☠Sajib Babu⚠ (০ পয়েন্ট)

X ১০ বছরের ছেলে বিশু, একা একা উঠনে বসে খেলছে।খুবই চঞ্চল মনের অধিকারী বিশু।এরই মধ্যে দেখতে পেল রাস্তা থেকে মিছিল যাচ্ছে।খুবই পরিচিত মিছিল এটা, স্লোগানটাও বিশুর অজানা নয়।মাঝে মধ্যে ওরও ইচ্ছে করে চিৎকার করে বলতে "রাষ্ট্র ভাষা বাংলা চাই" আর মিছিলের মধ্যে হারিয়ে যেতে।কিন্তু ওতো ছোটো! ওর মা ওকে বাড়ির বাইরের বেরোতে দেয়না, সর্বোচ্চ উঠোন পর্যন্ত।আর এসব মিছিল হলেই ঠুস ঠাস গুলির আওয়াজের ভয় বিশুর মা বিশুকে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়।কিছু জিজ্ঞেস করেনা বিশু শুধু দেখে ওর মায়ের চোখ দিয়ে জল গরিয়ে পরে।কারন ও জানে ওর দেশমাতার মুখের ভাষা কেরে নিয়েছে, কথা বলতে পারে না ওর দেশ মাতা,তাই তার সন্তানেরা ওদের মাতৃভাষা আদায়ের দাবীতে এই মিছিল করছে।ও তো সেই দেশ মাতার সন্তান,ওর ও তো এটা কর্তব্য। কিন্তু ও এখনও শিশু!খুব কষ্ট হয় ওর কিন্ত কাউকে বলার সুযোগ পায়না। মাঝে মাঝে মাটিতে একটা মানচিত্র আঁকে আর কথা বলে মানচিত্রের সাথে" দেখ মা আমি আস্তে আস্তে বড় হচ্ছি,জানিস! আজকে বাবা দু গ্লাস দুধ খায়িয়ে দিয়েছে আর বলেছে আমি অনেক শক্তিশালী হব, আর তো কটা দিন দেখিস আমি ঠিকই পারব তোর ভাষা তোকে ফিরিয়ে দিতে, আচ্ছা মা তুই কি সত্যিই এরকম? আমি সঠিক ভাবে আকঁতে পারিনি তোকে, কি ভাবে আকঁব বল? দুর থেকে দেখেছি তোর ছবিটা! দুর থেকে দেখলেই কত মায়াবী লাগে তোকে,লাল সবুজ দিয়ে গরা তুই। তুই জানিস তোকে কাছে থেকে দেখতে দেয়না,,আলমারিতে ভরে রাখে বাবা তোকে,, তোর কষ্ট হয় তাই না।মা তুই ও কি কাদিস? আমি জানি তুই কাদিস,আর তোর চোখের জলের রং লাল রক্ত লাল।" এরকমই একা একা কথা বলতে বলতে কেটে যায় বিশুর। ১১বছর পর নেই সেই ছোট্ট বিশু।এখন আর মাটিতে মানচিত্র আঁকে না কারন ওর বুক পকেটে যত্নে রাখা মানচিত্র ওর শার্টে লেখা "অ আ ই ক খ গ" এখন আর ও শিশু নয়। এরই মধ্যে আরও একটা মিছিল যাচ্ছে, বিশুও আস্তে আস্তে মিছিলের সাথে বেরিয়ে পরল।বের করল ফেস্টুন, মুখে একটাই স্লোগান "রাষ্ট্র ভাষা বাংলা চাই"কিছু দুর যেতেই গুলির আওয়াজ শোনা গেল কিন্তু এ মিছিল থামার নয়।কিছুটা ব্যাথা অনুভব করল হঠাৎ করে বিশু।দেখতে পেল বুক থেকে গলগল করে রক্ত বেরিয়ে পরছে।ফেস্টুনটা হাত থেকে পরে গেল মাটিতে লুটিয়ে পরল ওর মনে তখন একটাই কথা " মা তুই কাদছিস! এভাবে কাদিস না, আমি পারিনিতো কি হয়েছে তোর আরো সন্তান আছে তারা ঠিক পারবে,এবার থাম! দয়া করে থাম আর কাদিস না।ওহ বুঝতে পারছি তোর কোনো ছেলের এভাবে মৃত্যু হলে তুই কাদিস, আজকে তোর কান্না হয়ে আমি চলে যাচ্ছি "জয় বাংলা"! বুক থেকে মানচিত্রটা বের করে ওইটার ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল বিশু।এ ঘুম আর ভাঙার নয়। ( সর্বশেষ কথা আমি গর্বিত আমি বাঙালি, আমি গর্বিত কারন আমার বাংলায় সকাল হয়, আমি গর্বিত বাংলা আমার প্রকৃতি, হ্যা আমিই গর্বিত কারন প্রতিটি বাংলা আমার রক্তের সাথে মিশে আছে, আমি গর্বিত আমার বাংলা মা আছে, আমি গর্বিত প্রতিটি মুহুর্ত প্রতিটি অনুভব বাংলায় কাটে, আমি আরো একবার বলছি আমি গর্বিত কারন আমি বাঙালি)(গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, আমার অনুভুতি নিয়ে লেখা এগুলা) এই পোস্টটি awakeningbd.com থেকে নেওয়া।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now