বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মধ্যবিত্তের ইতিহাস

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Taharim Tayen (০ পয়েন্ট)

X আমি কোনো মেয়ের সাথে প্রেম করতে পারি না, কারণ আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। আমাদের প্রেম করা সাজে না। কারণ এক পযায়ে গিয়ে হয় মেয়েটাকে ছেড়ে দিতে হবে, নয়তো দুজনে মিলে পালাতে হবে। সে সময় হয় দ্বিমূখী সমস্যা। মেয়েকে ছেড়ে দিলে নিজে কষ্ট পেতে হয় আর পালিয়ে গেলে পিতার মান_সম্মান হানি হবে। **** আমি অনেক লেখাপড়া করেও ভাল চাকরি পাই না। কারণ আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। স্বভাবতই আমার বাবা কোনো বড় কমকতা নয় এবং আমার কোনো মামা খালু নেই যে তাদের সুবাদে আমার চাকরি হবে। মূলত আজকাল চাকরির চেয়ে চাকরি প্রাথীদের সংখ্যা অনেক গুণে বেশি। তাই আজকাল মামা খালুর সুপারিশ ছাড়া চাকরি পাওয়া যায় না।**** আমি রিক্সা চালাতে পারবো না, পারবো না দিনমজুর খাটতে।কারণ আমার মধ্যবিত্ত বাবা আমাকে এসব শিক্ষা দেন নি।তিনি মনে করেছেন তার ছেলে লেখাপড়া করে বড় চাকরি করবে।কিন্তু এই চাকরিটা কে দিবে?আর আমাদের ঠাই কোথায়?**জানি একদিন বড় কোনো চাকরি না পেয়ে ছোটো খাটো ১ বেসরকারি কোম্পানিতে চাকরি করতে হবে আর তখন আমার গায়েও মধ্যবিত্তদের সীল পড়বে।হয়তো এভাবেই একদিন আমার সন্তানও চাকরির জন্যে ঘুরে আমার মধ্যবিত্ত উপাধিকে তিরস্কার জানাবে।এভাবেই মধ্যবিত্ত পরিবারের ভাগ্য বহমান থাকবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now