বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-কোথায় তুমি?(নিধি)
-বাসায়......।(শুভ)
-কি করো?(নিধি)
-ঘুমাই।(শুভ)
-এত বেলা অব্দি ঘুমাচ্ছ মানে? কাল সারারাত কি করছো?(নিধি)
-তোমার সাথে না কথা বললাম!(শুভ)
-তো আমি কি কথা বলি নাই? আমি কি ঘুমাচ্ছি? (রাগত স্বরে নিধি)
-ঘুমাও না ক্যান?ঘুমাও......।(শুভ)
-ধুর......। অসহ্য।(নিধি)
-মাথায় পানি দিয়ে ঘুমিয়ে পড়। দেখবে সব সহ্য লাগবে। আচ্ছা আজ এতবার ফোন দিচ্ছ যে!কাহিনী কি বলো ত?(শুভ)।
-তোমাকে কি ফোন দেওয়া নিষেধ? আজ কত তারিখ তোমার মনে আছে?(নিধি)।
-নাতো। কত তারিখ?(শুভ)।
দুইজনই কিছুক্ষণ চুপ।শুভর মনে হল ফোনের ওপাশে নিধি কাঁদছে।ফোনটা কেটে দিল নিধি।আজ তার জন্মদিন।অথচ পাগলটা একদমই মনে রাখে নি।নিধি বারবার ফোন দিল,অথচ একটাবারও শুভ তাকে উইশ করল না।
শুভ ভুলে গেছে নিধির বার্থডে।মাঝে মাঝে নিধির সন্দেহ হয়,শুভ কি আসলেই তাকে ভালবাসে?ভালবাসলে তার বার্থডেটা অন্তত ভোলা উচিৎ ছিল না।
কিছুক্ষণ পর......
নিধির ফোন বাজছে।শুভ ফোন দিচ্ছে।এখন সরি বললেও শুনবে না নিধি।
-হুম
-একটু বারান্দায় আসবা?
-কেন?
-আরে আসই না।
-পায়ে ব্যাথা, যেতে পারব না।
-তাহলে আমি উপরে আসলাম।
-মানে? দাঁড়াও আসতেছি।
নিধি বারান্দায় গিয়ে দাঁড়াল। বাসার একদম সামনে রাস্তার মোড়ে দাঁড়িয়ে শুভ। হাতে একটা ফুলের তোরা।
-শুভ জন্মদিন
-এতক্ষণে?
-তোমাকে একটু রাগিয়ে,,,,তোমার ঐ টুকটুকে লাল চেহারাটা দেখতে চেয়েছিলাম।
ফোনটা কেটে দিল নিধি। কাঁদার সময় কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। পাগলটা তাকে আসলেই ভালবাসে। অনেক ভালবাসে। এই ভালোবাসার মর্যাদা সে হয়ত দিতে জানে না।
আজ রিকশায় ঘুরবে দুজন। রিকশা বিলাস। পুরো শহরটা ঘুরবে রিকশায় করে।
পাশে বসা পাগলটার দিকে তাকাল নিধি।তারপর পাগলটার বা কাধে মাথা রেখে প্রকৃতির পানে চেয়ে আছে। কেন যেন এই পাগলটা পাশে থাকলে নিধির মনে হয়, পুরো পৃথিবীটা তার সাথে আছে, সব আনন্দগুলো তার পাশেই আছে। সেই আনন্দে কোনো খাঁদ নেই, কোনো দুঃখ নেই। এই পাগলটাকেই সে অনেক ভালবাসে। কেন ভালবাসে জানে না।কারণ ভালবাসার কোনো যৌক্তিক কারণ থাকে না। ভালবাসা কখনো কোন কারণ দেখে হয় ও না..............।
লেখকঃ- অলিভার কুইন (শুভ)।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now