বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাঝি এবং ব্যবসায়ী

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Taharim Tayen (০ পয়েন্ট)

X একদা এক ব্যবসায়ী নৌকায় করে নদী পাড় হচ্ছিলো। তখন তিনি নৌকার মাঝিকে জিজ্ঞেস করলো, "মাঝি ভাই নৌকা চালিয়ে কেমন চলছে তোমার সংসার?" মাঝি__ কষ্ট করে চলছে! ব্যবসায়ী_ তো এত কষ্ট করছো ক্যানো? অন্য কিছু করো যাতে সংসার ভালোভাবে চলে। মাঝি__আমি মুখ্য মানুষ, কি আর করবো? ব্যবসায়ী_ছোট বেলায় বুঝতে পারো নি লেখাপড়ার কদর। তাই তোমার জীবনটা বারো আনোই বৃথা।*** কিছুক্ষণ পর যখন নৌকাটা মাঝ নদীতে গেলো তখন ঝড় উঠলো। সেই সময়, মাঝি_স্যার আপনি কি সাঁতার জানেন? ব্যবসায়ী_না, জানি না। মাঝি_হা হা হা, আমি লেখাপড়া না করায় আমার জীবনটা বারো আনা বৃথা হয়েছে ঠিকই কিন্তু বাকী চার আনা থাকায় আজও আমি খেটে খুটে বেঁচে আছি। কিন্তু আপনার জীবনটা তো ষোলো আনাই বৃথা। ব্যবসায়ী_মানে? মাঝি_এই ঝড় একটু পর আরো বাড়বে। তখন আর নৌকা এগোবে না। তখন হয়তো আমি সাঁতার কেটে ডাঙ্গায় ফিরতে পারবো, কিন্তু আপনি কি করবেন? আমার এই চার আনার জীবনও তো থাকবে। কিন্তু আপনার এই ষোলো আনা জীবনই যে শেষ হয়ে যাবে। *** লেখাপড়া আপনাকে খাদ্য দিবে, সম্মান দিবে, কিন্তু সবসময় জীবন দিবে না। কিছু সময় এই লেখাপড়া কোন কাজেই আসবে না।আর সাঁতার শেখা একটা গুরুত্বপূণ বিষয়,সে আপনি নারী হন কিংবা পুরুষ।*তাহারীম তাঈন*


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now