বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি:কিরে তোর তো দিন দিন উন্নতি হচ্ছে। আমাদেরকে তো মনে হয় ভুলেই গেছিস?
সাইফ: হুম।তোকে মনে রেখে কি হবে?
আমি: তাইতো আমাকে মনে রেখে তোর কি লাভ।প্রয়োজন তো শেষ তাইনা। তারিনকে তো পেয়ে গেছো তুমি। এখন আমাকে মনে রাখবা কেনো?
সাইফ : ওকে পাইলেও তো হইতো।
আমি: কেনো তোর সাথে নাকি ওর লাইন ক্লিয়ার তাহলে?
সাইফ : হয়নায়।
আমি: তুই আমার সাথে মজা নিস।আমি জানিনা তুই ওর birthday তে চকলেট দিয়েছিস।
সাইফ: দূর ওটা তো চাইছিল তাই দিছি। plz তুই ওর সাথে আমার লাইনটা করিয়ে দেনা....
আমি: আমি জানি দিন শেষে তুই আমার কাছেই আসবি।
সাইফ: জানিস তো আবার ভাব নিস কেনো?
আমি: ভাব নিলাম কোথায়?
এভাবেই কথা হতো আমার আর সাইফের মধ্যে।ওহ আপনাদের তো আমার পরিচয়টাই দেয়া হয়নায়।আমি তিশা। আর যার সাথে কথা বলছিলাম ও হচ্ছে আমার জীবনের প্রথম best friend (ছেলে)। যার সাথে আমার class 3 থেকে পরিচয়। আর আমি এখন class 9 এ পড়ছি।আপনাদের চোখে আমি খুবই ছোটো।আর সাইফের সাথে আমার এই কথাগুলো আরো ২ বছর আগের অর্থাৎ class 7এর। আজ আমরা দুজন হয়তো অাগেরমতো একসাথে class করিনা, প্রতিদিন আমাদের দেখা হয়না কিন্তু আমি ওকে কোনোদিনও ভুলতে পারবনা।হয়তো ও আমাকে কোনোদিন ভুলতে পারবেনা।কারন আমিই ছিলাম ওর প্রথম ভালোবাসা। হয়তো আমি হতাম আজ ওর সব সুখের কারন। কিন্তু বাস্তব তার উল্টা।আমিই হয়তো ওর সব কষ্টের কারন।
ও যখন আমাকে প্রথম দেখে তখন নাকি ওর আমাকে ভালোলাগে।তখন আমারা মাত্র class 4 পড়ি।ও আমাকে দেখেছিল class 3 তে। যদিও ওর এই অনুভূতির কথা আমাকে কোনোদিন বলতে পারেনি।কারন ও আমাকে প্রচুর ভয় পেতো।এর অবশ্য কারনও আছে।আমি বরাবরই প্রচন্ড রাগি ছিলাম। class এর সব ছেলেরাই আমাকে ভয় পেতো। ও নাকি আমার জন্যএকদিন ফুল নিয়ে আসছিল আমাকে প্রপোজ করবে বলে তাও আবার class 5 এ থাকতে।আসলে এখন ভাবতে কেমন লাগছে তখন আমরা কত ছোট ছিলাম। ওর এই প্রপোজ করার কথা শুনে আমি তো রেগেমেগে অস্থির। ও আমার সামনে আসতেই একটা জোরে থাপ্পর মারলাম।যদিও ও আমাকে কিছুই বলেনি তখন।আজ আফসোস হচ্ছে কেনো মারতে গেলাম তখন। তারপর ও আর কোনোদিন সাহস করে নি আমাকে ওই কথাগুলো বলার।তারপর আমার birthday র দিন আমার জন্য নাকি gift আনছিল। কিন্তু সেদিনও আমি ওর সাথে অনেক খারাপ behave করি।যার কারনে ও অনেক কষ্ট পায় আর বাসায় গিয়ে নাকি gift গুলো ফেলে দিয়েছে। এখন বুঝতে পারছি সেদিন আমি ওকে কতটা কষ্ট দিয়েছি।তারপর আস্তে আস্তে ওর সাথে আমার সম্পর্কটা best friend এ রুপান্তরিত হয়।ওর এই অনুভূতি গুলো কোথা থেকে জানলাম সেটা ভাবছেন? ওর সব না বলা কথাগুলো আমি জেনেছি আমার friend এর কাছ থেকে।সাইফ ওর কাছে সব বলত। পরে ও আমাকে ঐ কথাগুলো বলেছে।
তারপর অনেকবার ও আমাকে বোঝাতে চেয়েছে যে ও আমাকে ভালোবাসে কিন্তু সরাসরি কখনও বলেনি।আর ঐ স্কুলের অনেক বড় ভাইয়ারাও আমাকে পছন্দ করত। অনেক ছেলে আছে যারা ওর কাছেই আমার সাথে তার লাইন ক্লিয়ার করে দেওয়ার জন্য বলতো।কারন ওর সাথে আমার তখন অনেক ভালো friendship। এসব কারনে ও আমার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যায়।মাঝে তো ওরই best friend আমাকে kiss করতে চেয়েছিল তাও আবার ওর সামনে। আবার ওর cousin ও আমাকে পছন্দ করতো।যার কারনে ও আরো দূরে সরে যায়। ও চেয়েছিল আমাকে ওর বৃষ্টিতে ভেজার সঙ্গী হিসেবে। অনেকবার চেয়েছিল আমার সাথে ভিজতে। তখন হয়ত আমার মনও চেয়েছিল কিন্তু পারিনি। তারপর আমি চলে আসি ঐ স্কুল থেকে।আর ও ঐখানেই আছে।এখন আর ও হয়তো আমাকে চায়না। কিন্তু আমি এখন ওকে চাইছি। ওর বৃষ্টিতে ভেজার সঙ্গী হতে। যখন ও আমাকে ভালোবেসেছিল তখন না আমি বুঝেছি ভালোবাসা কি।আর না বুঝতাম এর মানে, অনুভূতি। তাই তখন ওকে বুঝতে পারিনি। কিন্তু এখন ও একা থাকতে চাইছে আর আমি ওর অনুভূতিকে আমার করে নিতে চাইছি।কিন্তু ওকে বলতে পারছিনা। জানিনা কোনোদিন বলতে পারবো কিনা!!
তবে আমি চাই ওকে বলতে আমার ভালোবাসার কথা হয়ত ও রাজি হবে......
"এটা গল্প হলেও সত্যি"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now