বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাজকুমার এর নাম দুঃখ, রাজকন্যার নাম সোনালী।কোথায় ,কত দূরে ওরা ছিল, তবুও দেখা হয়ে গেল।পৃ পৃথিবী এদের চেয়ে সুন্দর, এদের চেয়ে নিষ্পাপ নারী-পুরুষ কি কোথাও ছিল? ওদের মতো সুখী কেউ নেই,ওদের মতো দুঃখী ও কেও নেই। ভালোবাসা মানেই তো দুঃখ,তবু মানুষ ভালবাসতে চায়।,,,,,,,,???????????????? অনেক দিন আগের কথা। অনেক দূর দেশের কথা। রূপকথা নয়, আপনার -আমার জীবনের মতো সত্যি ঘটনা। ইউরোপের একটি ছোট্ট রাজ্যের নাম কর্নওয়াল। সেখানকার রাজার নাম মার্ক । তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ রাজা। হটাৎ একদিন তার রাজ্যে শত্রুর আক্রমণ করল বাইরের দেশের এক দস্যু ।তারা সব কিছু পুড়িয়ে দিতে লাগল,রাজা মার্ক প্রাণপণে লড়াই করতে লাগলো, নিজের রাজ্যো রক্ষা করার জন্য। কিন্তু সে দস্যুদের সাথে পেড়ে উঠছিলেন না।তার রাজ্যের একদিকে ছিল সুমদ্র ।তার ওপারে ছিল এক রাজ্যে , তার নাম ছিল লিওনেস। সেই লিওনেস এর রাজা রিভালেন রাজা মার্কের খুব ভালো বন্ধু ছিল। তাই সে বন্ধুর বিপদের কথা শুনেই নিজের সৈন্য নিয়ে ছুটে আসে সাহায্য করতে, দুই বন্ধু মিলে যুদ্ধ করার কারণে তারা খুব সহজেই যুদ্ধে জয়লাভ করেন,রাজা মার্ক খুশী হয়ে রাজা রিভালেন এর সাথে তার বোনের বিয়ে দেন।রাজা মার্ক এর বোন ছিল খুবই সুন্দরী,, তাই রাজা রিভালেন রাজি হয়ে গেল,এই সুন্দরীর নাম ছিল শ্বেতপুষ্প। বিয়ের পর তিনি আবার রাজ্যে ফিরে গেলেন রাজকুমারী শ্বেতপুষ্পকে নিয়ে,,রাজ্যে গিয়ে তিনি জানতে পারেন যে ,, তার অনুপস্থিতিতে তার রাজ্যের অর্ধেক দখল করেছে পরাকান্ত জমিদার।রিভালেন এটা শুনে জাহাজ সাজিয়ে সৈন্য নিয়ে গেল যুদ্ধ করতে। রানীকে রেখেই চলে গেল যুদ্ধে,,টানা ৭দিন যুদ্ধের পর খবর আসল,যে যুদ্ধ করতে গিয়ে রাজা রিভালেন মারা গেছেন,,এ কথা শুনে রানীর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল।রানীর গর্ভবতী ছিল। কয়েক মাস পর রানীর একটি পুত্র সন্তান হলো,,রোহল্ট নামের এক ব্যক্তি ছিলেন,সে ছিল রানীর রক্ষক,,রানী তার হাতে তুলে দিয়ে,, বললেন তুমি তোমার রাজাকে যেরকম ভাবে ভালোবাসতে ঠিক তেমনি ভাবে আমার সন্তান কে আগলে রাখবে, এই বলেই তিনি মাটিতে পড়ে গেল,,রোহল্ট দেখলো যে রানী মারা গেছেন,, হয়তো এই সময় পর্যন্ত অপেক্ষা করছিলেন,, নিজের সন্তান কে তার হাতে তুলে দেয়ার জন্য,,, কিন্তু শোক করার সময় নেই শত্রু দরজা ভাঙতে শুরু করে দিয়েছে।রোহল্ট তারাতাড়ি জানালা দিয়ে রাজকুমার কে বুকে জড়িয়ে পালালেন। এবং অন্য রাজ্যে চলে যায়,,,, গল্পের বাকি অংশ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন,,,কোন ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now