বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক হালি ভালবাসার গল্প, একটি কম

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi (০ পয়েন্ট)

X ক. ছেলেটি বাসে উঠেই জানালার পাশে সিট পেল। এই ভিড়ে বাসে জানালার পাশে সিট পাওয়া সোনা পাওয়ার মতো। সেটি সোনায় সোহাগা হলো, যখন তার চোখ পড়ল লেডিস সিটে বসে এক মেয়ে এদিকেই তাকিয়ে আছে। আর কী অদ্ভুত। মেয়েটি হাসছে! 'কী চমৎকার একটা দিন!' এক লাইনের একটা ফেসবুক স্টেটাস দিল ছেলেটা। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসবে না-ই বা কেন? আমি দেখতে কী সুদর্শন। মাথায় চুল একটু কম। ওইটা ব্যাপার না। জ্ঞানীগুণী ব্যক্তিদের চুল মাথায় কম থাকে। এটা পাঠ্যপুস্তকের ব্যাপারস্যাপার। আর মেয়েটা নিশ্চয় দেখেই বুঝেছে, আমি কত বিশাল হৃদয়ের অধিকারী। আচ্ছা মেয়েটা কি আমাকে ভালোবেসেই ফেলেছে? নইলে হাসল কেন? আরে মেয়ে দেখি মোবাইলে কী করছে। নিশ্চয় আমাকে নিয়েই স্টেটাস দিচ্ছে। 'এক ছাগল উঠেছে বাসে, নাকের ওপর কালি লেগে আছে। দেখেই আমার যা হাসি পেল। ' দুই লাইনের একটা স্টেটাস দিল মেয়েটা। খ. প্রেম করার জন্য মেয়ে খুঁজছে ছেলেটি। যে-সে মেয়ে হলে হবে না। তার লাগবে গম্ভীর একটি মেয়ে। যার আত্মসম্মানবোধ প্রবল। 'আপনার নামটা জানতে পারি?' একটা পার্টিতে মেয়েটিকে দেখে ছেলেটি বলল। মেয়েটি চুপ। 'কোথায় পড়েন?' 'কোন কলেজে পড়েন বললেই হবে?' 'আচ্ছা কলেজে পড়েন, না ভার্সিটি?' মেয়েটি নিশ্চুপ। 'কার গান পছন্দ করেন আপনি?' 'আচ্ছা বাদ দেন। কার বই পড়েন? এখন তো বইমেলা, তাই জিজ্ঞাসা করলাম। ' 'আপনি কি চুপচাপ থাকতেই পছন্দ করেন? লাল রং আপনার বেশি পছন্দ? এই যে লাল কালারের ড্রেস পরলেন তাই জিজ্ঞাসা করলাম। ' 'না, আমার পছন্দের রং নীল। ' 'ও আচ্ছা। ' কেটে পড়ল ছেলেটা। তার গম্ভীর মেয়ে লাগবে। এই মেয়ে সবার কথার উত্তর দেয়। গ. ১৪ ফেব্রুয়ারি। ছেলেটা একটা লাল গোলাপ দিল মেয়েটাকে। 'এটাই পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত প্রপোজ। ' হেসে বলল ছেলেটি। 'ঠাস!' বলতে দ্বিধা নেই, সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now