বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভুত মরে ছাগল

"অদ্ভুতুড়ে" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মো রাকিবুল হাসিব (০ পয়েন্ট)

X আজ বুধবার,মানে হাটের দিন।তাই তারাতারি হাটের উদ্দেশ্যে রওনা দিলাম।ভাল তাজা জিনিস পাওয়ার জন্য। হাটতে-হাটতে হাটের শেষ মাথায় চলে এসেছি। এসেই দেখি কানাই একটি ছাগলের দড়ি ধরে আছে।ছাগলটা দেখতে কুচ কুচে কাল,চোখ গুলোর মনি লাল আগুনের মতো।তবে শরীরের লোম গুলো বড় বড়। আমি কানাইয়ের কাছে গিয়ে বললাম, কিহে,ছাগলটা তো ভালই আছে, কত নিবে বল।।। -কানাই:না রাম বাবু আমি তোমার কাছে বেচবো না। -আমি:কেন?অন্যরা যা দাম দিবে আমিও তাই দিব। -কানাই:না বাবু আমি তোমার কাছে বেচবো না। এই বলে সে চলে গেল।আমিও কেনাকাটায় মন দিলাম।কিছু দুর যাবার পর দেখি আবার কানাই।তার ছাগল এখন বিক্রি হয়নি।কাছে যাব,এমন সময় দেখলাম গ্রামের মোড়ল তার কাছে এল এবং তার ছাগল নিয়ে দাম কষাকষি শুরু করল। -মোড়ল :আগের বারের ছাগলের মাংসটা বেশ সুসাদু ছিল।তা এবারের টা কত নিবে। -কানাই:আপনি যা বলবেন।আগেরটা ২০০০টাকা ছিল,এটা তার থেকে একটু বেশি।২৪০০টাকা দিয়েন। -মোড়ল:ঠিক আছে।তাই হবে। তার সহকারিকে টাকা দিয়ে ছাগল নিতে বলল। তারপর তার কাছে গেলাম। তাকে জিজ্ঞাস করলাম সে কেন আমাকে দিল না।সে কোন কথা না বলে চলে গেল। তার কিছু দিন পর।আমি আমার বোনের বাড়ি গেলাম, নারায়নপুর।সেখানে একটি বিল আছে।তবে বর্তমানে এর অবস্থা করুণ।চৈত্রের কাঠ ফাটা রোদে পানি শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেছে।আমি বিকেলে দেখতে গেলাম বিলটা।সারা বিল জুড়ে কোন গাছ পালা কিছুই নেই।শুধু একটা বট গাছ। হঠাৎ চোখে পরলো, কে যে গাছের চার পাশে ভনভন করে ঘুরছে।কাছে গেলাম কানাইয়ের মত মনে হলো।আরো কাছে গেলাম দেখলাম, ঠিক এটা কানাই।কিন্তু এখানে কেন?আর গাছের চারপাশে ঘুরছেই বা কেন?যেন কাউকে ধাওয়া করছে!!আবার তার হাতে একটা দড়ি।ঘুরছে আর কি যেন মন্ত্র পরছে।আর কিছুক্ষণ পর দেখা গেল একটি ছাগল হঠাৎ নিচে পড়ল।আর সাথে সাথে কানাই তার হাতের দড়ি ছাগলের গলায় ধুকিয়ে দিল।এসব আমি লুকিয়ে দেখছি।কানাই আমার দিকেই আসতে লাগল,সে আমাকে দেখেনি।হঠাৎ, আমি তার সামনে এসে পরি।এতে সে অবাক হয়ে যায়।আমি জিজ্ঞাস করলাম,এগুলো কি হচ্ছে। সে বলল,এ হচ্ছে ভুত।এদের আমি ছাগল বানানোর মন্ত্র শিখেছিলাম এক মনীষির কাছে।আর বুঝলেন কেন সেদিন আমি আপনাকে সেই ছাগলটি দেইনি??? আন্য কোন গ্রামে ভাল ছাগল পেলে নিশ্চয় আপনাকে দেব।আর ওই হারাম খোর মোড়লের পেটে এসবেরই মাংস হজম হোক।এসব সে এক নিসাসে বলল কানাই।তারপর সে চলে যেতে লাগল।আমি তার চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইলাম.......!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now