বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
Writer:-KM SAJU AHMED ROKIB
মহান আল্লাহ তায়ালা প্রত্যেকে নর-নারী মুসলমানের উপর জ্ঞান অর্জন ফরজ করে দিয়েছেন।।।যেখানে জ্ঞানার্জন ফরজ করেছেন সেখানে ধর্মীয় নেতার লেবাসে নারী শিক্ষার বিরুদ্ধে কথা বলা এটা কোন ধরণের মুর্খতা সেটা বুঝে পাই না।।।প্রকৃত পক্ষে তারা ইসলামকে কলকঙ্খিত করছে।।।
কয়েক বছর আগে পাকিস্তানে মেয়দের স্কুলে কলেজে যাওয়া বন্ধ করে দেয় তালেবান জঙ্গিগোষ্ঠীরা,,, তারই প্রতিবাদ করতে গিয়ে শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফ তালেবানের গুলি মাথায় লেগে আহত হন।।।
আমাদের গ্রাম্য এলাকায় যেটা হয়,,, বেশির ভাগ মেয়েদেরকে অষ্টম শ্রেণি পড়িয়ে তাদের পিতা মাতা তাদেরকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়,,,ফলে তারা উপযুক্ত শিক্ষার হাত থেকে বঞ্চিত হয়।।।
আমি যখন ক্লাস অষ্টম শ্রেণি পাস করে নবমে উঠি তখন দেখি আমারই ক্লাসে পড়ুয়া গোটা কয়েকজন ছাত্রীর বিয়ে হয়ে যাচ্ছে,,, আর যখন দশম শ্রেণি পাস করলাম তখন প্রায় অর্ধেক ছাত্রী অনুপস্থিত,,, কারণ জানতে গিয়ে দেখি তাদের মাঝে অনেকেরই বিয়ে হয়ে গেছে।।। তাদেরকে এই সমাজের বোঝা মনে করা হয়।।। কিন্ত এই পৃথিবীতে যা কিছু হয়েছে সবকিছুতেই নারীর অবদান রয়েছে।।। এজন্য কবি বলেছেন' এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছে নারী,,,অর্ধেক তা নর।।।
বাংলাদেশের নারী শিক্ষার অগ্রযাত্রায় বাঁধা হয়ে দাড়িয়েছে এদেশের কিছু অসচেতন চেতনাবিহীন মানুষ,,, তারা নারী শিক্ষাকে একদম মূল্যায়ণ করে না।।। অথচ যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত।।।একটি সমৃদ্ধশালী দেশ গড়তে নারী শিক্ষার কোন বিকল্প নেই।।।কবি বলেনঃ- আমাকে একটা শিক্ষিত মা দাও,,, আমি একটা শিক্ষিত জাতি দেব।।।
এজন্য প্রত্যেকটা সচেতন নাগরিক এর উচিত নারী শিক্ষার প্রতি সচেতন হওয়া।।।আর আমার কথাগুলোর মাঝে যদি কারও সার্থে আঘাত লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now