বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রেগে গেলেন তো হেরে গেলেন

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X এক লোক তার Brand New গাড়ি পরিষ্কার করছিলেন। এই সময় তার ছয় বছরের মেয়ে পাথর হাতে গাড়িটির কাছে যায় এবং গাড়ির একপাশে পাথর দিয়ে আঁচড়িয়ে কিছু লেখে। লোকটি যখন দেখতে পান তার মেয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে, তখন তিনি রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন এবং মেয়েটির হাতে আঘাত করেন। পরে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন যে তার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি যখন প্রচণ্ড ব্যথায় তার বাবাকে জিজ্ঞেস করে, “বাবা, আমার হাত কবে ঠিক হবে?”, তখন লোকটি নির্বাক হয়ে পড়েন৷ তিনি তার গাড়িটির কাছে ফিরে যান এবং রাগে গাড়িটিকে অসংখ্যবার লাথি মারেন। তিনি তার মেয়েকে কতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছেন, তা ভেবে তিনি অত্যন্ত কষ্ট পান এবং গাড়িটির সামনেই মাটিতে বসে পড়েন। এ সময় তার চোখ যায় গাড়িটির যেখানে তার মেয়ে পাথর দিয়ে আঁচড় কেটেছিল, সেখানে। সেখানে লেখা ছিল, “বাবা, আমি তোমাকে ভালবাসি”। শিক্ষা: ক্রোধ এবং ভালোবাসার কোন সীমা নেই। রাগের মাথায় কিছু করবেন না কখনো, অনুরোধ রইলো! (একাকী আমি)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ রেগে গেলেন তো হেরে গেলেন
→ রেগে গেলেন, তো হেরে গেলেন...
→ রেগে গেলেন, তো হেরে গেলেন..
→ রেগে গেলেন, তো হেরে গেলেন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now