বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভিশপ্ত গ্রাম ২

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Fahim (০ পয়েন্ট)

X "পর্ব - দুই"" রতন আর জিতুর দাদুর মৃত্যুতে গ্রামে আতংক ছড়িয়ে পড়লো । দিনের বেলাতেও কেউ বাঁশঝাড়ের ধারে কাছে ঘেষলো না । এভাবেই কেটে গেল কিছুদিন । সেদিন রাতের বেলায় মিতু নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে চাঁদ দেখছিলো । গরম বেশি পড়েছে বলে দরজাটা খোলাই ছিল । টেবিলের উপর হ্যারিকেনটা মৃদু আলো দিচ্ছে । তখন কালো একটা বিড়াল মিউ মিউ করতে করতে দরজা দিয়ে ঘরে ঢুকে খাটের নিচে চলে গেল । মিতু দ্রুত উঁকি দিয়ে খাটের নিচে তাকালো । ওদিকে তাকিয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল । ও দেখলো খাটের তলা থেকে ভয়ংকর আর বিশ্রী চেহারার কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে । চোখ দুটো কোটরবিহীন , লাল টকটকে । মিতু কিছু বুঝার আগেই একটানে ওকে খাটের নিচে টেনে নিয়ে গেল । একটু পরেই ওর বাড়িতে চেচাঁমিচি শুরু হল ; মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না । সবাই চারদিকে খুজঁতে লাগলো ওকে । জিতু সাত পাঁচ ভেবে বাঁশঝাড়ের কাছে গেল । চাঁদের আলোতে ও স্পষ্ট দেখতে পেল মিতুর লাশটা পড়ে আছে বাঁশঝাড়ের মাঝখানে । চিৎকার দিল জিতু । ওর চিৎকার শুনে সবাই ছুটে আসলো বাঁশঝাড়ের কাছে । মিতুর লাশটা বাড়িতে নিয়ে আসা হল । ওর চোখদুটো এখনও খোলা । আর চোখে স্পষ্ট ভয়ের ছাপ ; দেখে মনে হচ্ছে ওর চোখগুলো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে । ওর গলাতেও একই রকম আঙ্গুলের লাল ছাপ দেখা গেল । রাতে জিতু নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো মিতুর মৃত্যুর বিষয়টা । এত রাতে তো ওর বাঁশঝাড়ে যাওয়ার কথা না । তাহলে কি অদৃশ্য কিছু ওকে টেনে ওখানে নিয়ে মেরে ফেলেছে !! কিন্তু মারবে কেন ? দাদু তো বলেছিল কালো বিড়াল থেকে সাবধানে থাকতে । তাহলে কি এগুলোর পিছনে কালো বিড়ালের কোন রহস্য লুকিয়ে আছে ? পরদিন সকাল । গ্রামের মানুষ একজন কবিরাজ এনেছে । কবিরাজকে খুলে বলা হল সমস্ত ঘটনা । সব শুনে তিনি বাঁশঝাড়ের কাছে গেলেন । চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন । তখনই শোঁ শোঁ বাতাস বইতে লাগলো বাঁশঝাড়ে । শুধু বাতাসের মাঝে ভয়ংকর কোন কিছুর গড়গড় শব্দ আর বিড়ালের মিউ মিউ শোনা গেল । গ্রামের মানুষজন সব ভয়ে ছুটলো । কবিরাজ একটু পর চোখ খুললেন । তার চোখদুটো টকটকে লাল । বিড়বিড় করে বলতে লাগলেন,"এই গ্রাম ছেড়ে তোমরা পালিয়ে যাও । না হলে ও কাউকে বাঁচতে দিবে না । সবাইকে মেরে ফেলবে ।" তিনিও দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন । জিতু খুব অবাক হল । কবিরাজ চোখ বন্ধ করে কি এমন দেখলো যে ভয়ে পালালো !! আবার সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে বললেন !! ও কিছুই বুঝতে পারলো না । দুই দিন পরের কথা । ইতিমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে । বাকি যারা গ্রামে আছে তারা সবাই ভয়ে ভয়ে বাড়িতেই থাকলো । সেদিন রাতে বশির মিয়া ঘুমাচ্ছিলেন । হঠাৎ তার গোয়ালঘর থেকে কিসের যেন ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন । লন্ঠন হাতে ঘর থেকে বের হয়ে গোয়ালঘরের কাছে গেলেন । লন্ঠনের আলোতে তিনি যা দেখলেন তাতে ভয়ে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল । তিনি দেখলেন তার একটা গরু মাটিতে লুটিয়ে পড়ে আছে ; গরুর গলাটা কাটা , সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে । একটা কালো বিড়াল গরুর গলার উপর বসে রক্ত খাচ্ছে । চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন তিনি । চিৎকার শুনে তার স্ত্রী আর কিছু প্রতিবেশী ছুটে আসলো । তারা এসে কিছুই দেখলো না । শুধু দেখলো একটা কালো বিড়াল মিউ মিউ করে বাঁশঝাড়ের দিকে চলে যাচ্ছে । জ্ঞান ফিরলে বশির মিয়া সবাইকে বললেন ভয়ংকর সেই ঘটনা । ঘটনার বিশদ বর্ণনা শুনে ভয়ে সবার গায়ে কাঁটা দিয়ে উঠলো । জিতু বশির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগলো,"গ্রাম জনমানবশূণ্য হওয়ার আগেই কিছু করতে হবে । আমি আমার দাদু মৃত্যুর প্রতিশোধ নিতে চাই ; এ গ্রামকে বাঁচাতে চাই ।" এসব কথা ভাবতে ভাবতে ওর মনে পড়লো সেই কবিরাজের কথা । ও পা বাড়ালো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে......... জিতুকে দেখে কবিরাজ বলল,"কি ব্যাপার ? আবার কেন আসছো ? আমি তো বলেছি সবাই গ্রাম ছেড়ে চলে যাও । এছাড়া আর কোন উপায় নেই ।" জিতু শান্তকন্ঠে বলল,"দেখুন, সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে এই গ্রাম শশ্মানে পরিণত হয়ে যাবে । তাছাড়া গ্রামের দরিদ্র মানুষগুলো গ্রাম ছেড়ে কোথায়-ই বা যাবে । ঘটনাটা আসলে কি একটু বলবেন ?" - তোমাদের গ্রাম ভয়ংকর এক অতৃপ্ত আত্মার কবলে পড়েছে । ও সবাইকে মেরে ফেলবে । কাউকে বাঁচতে দিবে না । আমার কন মন্ত্র ওকে বশে আনতে পারবে না । - কিন্তু কেন ? - এই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে তোমাদের গ্রামের বহু বছরের পুরানো জমিদার বাড়ির রহস্য !! ওটা জানার জন্য খুব সাহসী কাউকে দরকার । - আপনি আমাকে বলুন । আমি আমার গ্রামের জন্য সবকিছু করতে রাজি আছি । কবিরাজ জিতুর দিকে তাকিয়ে বলল ,"তোমাদের গ্রামের শেষে যে জঙ্গল আছে সেখানে পুরানো একটা জমিদার বাড়ি আছে । চিনো সেটা ?" - হ্যা, চিনি । সেখানে তো কেউ যায় না । অনেক পুরাতন আর ভাঙ্গাচুরা সেটা । - হুম, ঐ বাড়িতে একটা গুপ্তঘর আছে । ঐ ঘরে একটা বই আছে । মধ্যরাতে একা সেখানে গিয়ে বইটা আনতে হবে । ঐ বইতেই সব প্রশ্নের উত্তর আছে । - ঠিক আছে । ঐ বই আমি নিয়ে আসবো । - যতটা সহজ ভাবছো কাজটা তার থেকেও অনেক কঠিন । খুব সাহসী না হলে ঐ কাজ করা সম্ভব নয় । - কেন ? - সেখানে যাওয়ার পথে আস্বাভাবিক ভয়ংকর অনেক ঘটনার সম্মুখীন হতে হবে । কিন্তু সাহস হারানো যাবে না কিছুতেই । তাহলে নির্ঘাত মত্যু । আর কোন অবস্থাতেই পিছনে তাকানো যাবে না ; কেউ ডাকলেও তাকানো যাবে না । মনে রেখ এই কাজে যদি একবার বিফল হও তাহলে তোমাদর গ্রাম ঐ অভিশপ্ত আত্মা এক নিমিষেই শশ্মান বানিয়ে দিবে । - আমি যাবো ওখানে । এই গ্রামের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত । কবিরাজ ওর পিঠ চাপড়ে একটা কবজ দিয়ে বলল,"এটা হাতে বেঁধে নেও ; এটা বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমাকে ।" জিতু কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো । চলবে.......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭০ জন


এ জাতীয় গল্প

→ অভিশপ্ত গ্রাম শেষ
→ অভিশপ্ত গ্রাম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now