বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্প: #প্যাড়া_এবং_ভালোবাসা ৩

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shakib Ahammed (০ পয়েন্ট)

X শাকিব বাসায় ঢুকার সাথে সাথে তার বাবা বলে উঠলো, ----এই দাড়া..... শাকিব কিছু না শোনার ভান করে বলতে লাগলো, ---জি বাবা,কিছু বলবে।.... শাকিব এর বাবা অনেক রাগন্তিত ভাব নিয়ে বলতে লাগলো, ---এলাকা তে যা মান সম্মান আছে সব কি মাটির সাথে মিশিয়ে দিতে চাস নাকি। ----আমি আবার কি করলাম? ----ওহ!এমন ভাব নিচ্ছিস যেন কিছুই জানিস না? ---না বললে জানবো কিভাবে? ---তুই নাকি আজ কাল মেয়েদের রাস্তা ঘাটে বিরক্ত করিস? শাকিব কথা টা শুনে যেন আকাশ থেকে পড়লো। ---কি!আমি মেয়েদের রাস্তা ঘাটে বিরক্ত করি, তোমায় কে বলছে এসব? ----কে বলবে আবার যাদের বিরক্ত করিস তারাই বলছে।সারাদিন আড্ডাবাজ দের সাথে ঘুরিস আর এসব করে বেড়াস? ---আরে বাবা আমি এসব কিছুই করিনি। ----চুপ আর একটা মিথ্যা বলবিনা।ঐ মেয়ে গুলো কি আমায় মিথ্যা বললো।আজ থেকে তর বাইরে আড্ডা দেওয়া বন্ধ। শাকিব এর বাবা এবার তার মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, ---ছেলে কে অতি আদরে মাথায় তুলেছো,এবার মাথা থেকে নামাও। শাকিব এর মা বলতে লাগলো, ---আমি একা তুলেছি নাকি। ---আজ থেকে ওকে কোনো টাকা দিবেনা।সব কিছু বন্ধ তার জন্য।এলাকাতে কিছু দিন পর হয়তো মুখ ই দেখাতে পারবো না এই ছেলের জন্য।তোমাদের মতো মায়ের জন্যই ছেলেরা নষ্ট হয়,শাসন তো করোই বা বরং মাথায় তুলে নাচো। ---এই একদম উল্টাপাল্টা কথা বলবা না।আমার মতো মায়ের জন্য মানে কি? শাকিব এর বাবা আর মা এসব নিয়ে কথা কাটাকাটি করছে। সে আর কিছু না বলে শোজ তার রুমে চলে গেলো আর ভাবতে লাগলো,আমি আমার কবে কোন মেয়ে কে বিরক্ত করলাম?আমার নামে কে বিচার দিলো বাবার কাছে? শাকিব তার রুম থেকে শুনতে পেলো তার মা আর বাবা ভালোই কথা কাটাকাটি করছে। শাকিব এসব ভাবছে এমন সময়, শাকিব এর ফোন টা বেজে উঠলো। শাকিব ফোন টা হাতে নিয়েই দেখতে পেলো তাহিয়া ফোন দিয়েছে। শাকিব এর আর বুঝতে বাকি রইলো না এই সব ঘটনা তাহিয়া ঘটিয়েছে।কাচা ঘায়ে লবন ছিটানোর জন্য ফোন দিয়েছে এখন। শাকিব ফোন টা রিসিভ করলো আর বলতে লাগলো, ----কিসের জন্য ফোন দিয়েছো? ওপাস থেকে তাহিয়া একটু ঢং করে করে বলতে লাগলো। ---মনে হচ্ছে আমার বাবু টা অনেক রেগে আছে।বাবু কি হয়ছে তোমার? শাকিব মনে মনে বলছে "শালি তকে যদি এখন হাতের কাছে পাইতাম একটা চটকানি দিয়ে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতাম। শাকিব নিজেকে কন্ট্রোল করে খুব শান্ত ভাবে বলতে লাগলো। শাকিব: তুমি কাজ টা কি ঠিক করছো? তাহিয়া: কি কাজ করছি বাবু।তুমি এমন রাগ দেখাচ্ছো কেন? শাকিব: ঐ একদম নেকামি করবি না।আমার চারপাশে আগুন লাগিয়ে এখন বলছিস যে আমার জ্বলছে কেন?(রাগন্তিত ভাবে) তাহিয়া: বাবু তুমি আমারে তুই করে বলতাছো কেন?আমি কি করছি বাবু? শাকিব: কি করছিস জানিস না?তুই কি লাভ পাইলি আমার বাবা মার কাছে আমাকে খারাপ প্রমান করে?কেন করলি এমন? তাহিয়া: প্রতিশোধ নিলাম প্রতিশোধ,তর বন্ধুদের কাছে আমায় লেডিস কুকুর বানিয়েছিলি না? ঐ টার প্রতিশোধ নিলাম। শাকিবঃ তাই বলে এভাবে প্রতিশোধ নিবি?তুই কি জানিস তর জন্য এখন আমার বাবা মা এর মধ্যে ঝগড়া চলতাছে। তাহিয়া: সরি বাবু আমি বুঝতে পারিনি। শাকিব মনে মনে বলছে, "তুই আমার বাবা মা এর মধ্যে ঝগড়া লাগিয়েছিস,আমি ও প্রতিশোধ টা এই ভাবেই নিবো।একটা সুযোগ পায়"। শাকিব খুব শান্ত ভাবে বলতে লাগলো, শাকিব: ওকে,তোমার ও ভুল হয়ছে আমার ও ভুল হয়ছে।আমি যা করার করছি, তুমি ও যা করার করছো। আমি কান ধরলাম আর কখনো তুমার সাথে ফাজলামি করবো না।যা হয়ছে আমাদের মধ্যে সব ভুলে যেয়ে সম্পর্ক টা আগের মতোই রাখতে চাই। তাহিয়া: বাবু তোমাকে আমার বিশ্বাস হচ্ছে না।তুমি এত সহজে সব কিছু ভুলে যাওয়ার মতো ছেলে না।মনে মনে আবার কোনো শয়তানি নেই তো তোমার? শাকিবঃ তোমাদের মেয়েদের সন্দেহ করা ছাড়া আর কোনো কাজ নাই? তাহিয়া: ঠিক তা না কিন্তু তুমি যে এতো সহজে সব মেনে নিলে এটা না বিশ্বাস করতে পারছিনা। শাকিব: ওকে বিশ্বাস করতে হবেনা বাই। তাহিয়া: এই বাবু আবার রাগ করতাছো।তোমার সাথে আমি যতই ঝগড়া করি কিন্তু তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারিনা, এটা কি তুমি জানো না। শাকিব: হুম জানি জানু,এই জন্যই তো তোমায় এতো ভালবাসি। তাহিয়া : হুম জানি আমি। শাকিব: ওকে এখন রাখি,তোমার শ্বশুর আর শাশুড়ির মধ্যে তো আমাকে নিয়ে ঝগড়া লাগাইছো,এখন দেখি কি হলো। তাহিয়া: ওকে বাবু,আর সত্যি করে বলো আমার উপর কোনো রাগ নেই তো আবার তোমার? শাকিব কি বলবে বুঝতে পারছেনা। শাকিব জানে তাহিয়া তাকে অনেক ভালবাসে। কিন্তু মাঝে মাঝে পাগলি টা পাগলামি টা একটু বেশি ই করে। শাকিব: তোমার উপর কি আমি রাগ করে থাকতে পারি? তাহিয়া: ওকে যাও কাল দেখা হবে কিন্তু? শাকিব: ওকে বাবু,বাই। এই বলে শাকিব ফোন কেটে দিলো। সে বুঝতে পারলো তার বাবা মার মধ্যে কথা কাটাকাটি শেষ হয়ছে। "খালি একবার সুযোগ পাই,তুই আমার বাবা মার মধ্যে ঝগড়া লাগাইছিলি না আমি ও প্রতিশোধ টা এই ভাবেই নিবো" শাকিব মনে মনে এসব বলছে। প্রায় কিছু দিন পর,,,,,,,,, শাকিব আর তাহিয়ার রিলেশন টা এখন ভালোই চলছে। দুজনের মধ্যে এর পরে আর কোনো ঝগড়া হয়নি। প্রায় বিকেল হয়ে এসেছে, শাকিব ও তার বন্ধুরা একটু ঘুরতে বেড় হয়েছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করেই তার বন্ধু আবির বলে উঠলো, ---দুস্ত ঐ দেখ তর শ্বশুর মশাই। শাকিব তাকিয়ে দেখলো,তাহিয়ার বাবা আর একটা মহিলার সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। "হঠাৎ করেই শাকিব এর মাথায় শয়তানি বুদ্ধি চেপে বসলো 'এই তো সুযোগ এবার বুঝবা তাহিয়া" শাকিব এবার আনন্দের সাথে বলে উঠলো, "যে আমার শ্বশুর মশাই আর ঐ মহিলার কয়েকটা পিক তুলে দিতে পারবি তাকে আমি নগদ ৫০০ টাকা ট্রিট দিবো।আর হে,ছবি টা এমন ভাবে তুলতে হবে যেন মনে হয় কোনো প্রাপ্ত বয়স্ক প্রেমিক প্রেমিকা রাস্তায় দাঁড়িয়ে প্রেমালাপ করছে"। শাকিব এর কথা শুনে তার বন্ধুরা বলতে লাগলো, ___"তুই পাগল হয়ে গেলি নাকি? ----পাগল না কি পরে বলবো,যদি ট্রিট নিতে চাস তাহলে কাজ টা কর?আর হে দেখিস তারা যেন বুঝতে না পারে। শাকিব এর কথা শুনে আবির তার ফোন টা বের করে চলে গেল পিক তুলতে। "তাহিয়া এবার বুঝবা,প্রতিশোধ টা খুব ভালো করেই নিবো"। শাকিব এর মনে যেন আর আনন্দ ধরছেই না। শাকিব একটু দূর থেকে দাঁড়িয়ে আবিরের পিক তুলা দেখছে। "এই নে মামা দেখ অসাম ভাবে পিক টা তুলেছি,দে এবার ৫০০ টাকা"। শাকিব পিক গুলো দেখে,আবির কে জড়িয় ধরে চিৎকার দিয়ে বলতে লাগলো, শাকিব: "বুকে আয় দুস্ত,সেই হয়ছে পিক গুলো।তরে তো আমার চুমা খাইতে মন চাইতাছে"। আবির: চুমা পরে খা,আগে ৫০০ টাকা দে? শাকিব: আরে দিমুই তো, সন্ধ্যায় পার্টি হবে।তার আগে আরেক টা কাজ কর? আবির: কি কাজ? শাকিব: পিক গুলা আমার ফোনে সেন্ড কর আর তুই কিছু দিন আগে একটা নতুন সিম কার্ড কিনেছিলি না সেটা সন্ধ্যায় আনবি। আবির: ওকে সন্ধ্যা প্রায় হয়েই গেছে আমি আনতাছি সিম টা বাসা থেকে। শাকিব: তরে না আমার চুমাইতে মন চাইতাছে।তুই সিম টা নিয়ে কফি হাউজের সামনে চলে আয়। আবির: ওকে তরা কফি হাইজে যা আমি আসতাছি। প্রায় কিছুক্ষন পর..... আবির এসে হাজির কফি হাউজ এ। শাকিব আবিরের সিম টা ভরলো ফোনে আর পিক আর কিছু আজগুবি কথা লেখে তাহিয়ার মায়ের নাম্বারে MMS করে পাঠিয়ে দিলো। "তাহিয়া এবার বুঝবা, আমার মা বাবার মধ্যে ঝগড়া লাগাইছিলা আর মজা নিয়েছিলা।এবার মজা আমি নিবো"।বোমা লাগিয়েছি এবার শুধু ফাটবে। আজ এই পর্যন্তই,,,, গল্প টা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্স এ জানাবেন। যদি প্রচুর উৎসাহ পাই এবং আপনাদের ভালো লাগে তাহলেই পরের পার্ট দিবো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০১ জন


এ জাতীয় গল্প

→ গল্প: #প্যাড়া_এবং_ভালোবাসা ৩
→ গল্প: #প্যাড়া_এবং_ভালোবাসা ২
→ গল্প: #প্যাড়া_এবং_ভালোবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now