বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিয়ে নিয়ে ইতিহাস

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ″BABU″♦ (০ পয়েন্ট)

X RS Shakil Azad (Writter) হ্যালো , এই কী ভাবছো ২০-২৫ টা বিয়ে করে ইতিহাস?? নাহ সেটা নয় , আসলে বিয়ে না করে ইতিহাসের গল্প এটি । তবে শুনুন সেই গল্পটিঃ শাকিল , জেরিন আর হাফসা ওরা ৩ ভাই-বোন! মজার ব্যাপার হলো ওরা ৩ জনেই এইবার জেএসসি পরীক্ষা দিয়েছে । শাকিলটা একটু বেশী কথা বলে , কথায় কথায় শুধু প্যাচ লাগায় আর জেরিন এবং হাফসাকে রাগায়! পরে আবার মাফ চেয়ে রাগ ভাঙ্গায় । আর শাকিলের এসব কথার প্যাচের কারণে তার বোন জেরিন ওর নাম দিয়েছে জিলাপির প্যাচ । শাকিল আবার এই নামটা একদমই সহ্য করতে পারে না । তবুও কী আর করা , সহ্য তো করতেই হবে । বড় বোন বলে কথা!! শাকিলটা প্রায় প্রতিদিনই জিলাপির মতো প্যাচ লাগিয়ে ওদের সাথে ঝগড়া করে । এভাবেই চলতে থাকে ভাই-বোনের দুষ্টু-মিষ্টি ঝগড়াগুলো । শাকিলের অবশ্য ভালোই লাগে , জেরিনের একটু বিরক্তি লাগে কিন্তু হাফসা তো একদমই সহ্য করতে পারে না!! তো একদিন তারা ৩ জনে কথা বলতে বলতে হাফসা শাকিলের বিয়ের ইস্যুটি সামনে আনে । হাফসা আর জেরিন শাকিলের বিয়ের কথা বলে আর শাকিল বলে ওদের বিয়ের কথা!! কিন্তু তাদের মধ্যে কেউ বিয়ের কথা মুখে আনতেই রাজি নয় , যদিও তাদের বিয়ে নিয়ে এসব ডায়লগ মাত্রই মজা করার জন্য!! একসময় শাকিল ভাবল এরা তো দুইজন এদের সাথে ঝগড়া করা যাবে না । এদের সাথে ঝগড়া করতে গেলে শেষ পর্যন্ত মাথা নিচু করা ছাড়া উপায় নেই! তাই সে একটা বুদ্ধি বের করল এবং বলল চলো আমরা কেউ-ই বিয়ে করব না , তাহলে আমাদের নাম ইতিহাসে লেখা হবে , নিউজপেপারে আসবে । হুহ্ কাজ হয়েছে , হাফসা সেটাতে ডাইরেক্ট হ্যাঁ বলে দিয়েছে । আর জেরিনও তাদের সাথে একমত এবং সে মত দিল যে ,,, নিউজপেপারে তাদের নাম আসবে জেরিন , হাফসা , শাকিল ওরা ৩ ভাই-বোন বিয়ে করে নি!! আর হাফসা সঙ্গে সঙ্গে বলে উঠল ,, হুমম সবচাইতে মজার বিষয় হলো , আমরা ৩ ভাই-বোনের মধ্যে কেউ-ই বিয়ের সিদ্ধান্তে পৌছাতে পারি নি , তাই আমরা সারাজীবণ বিয়েই করি নি!! শাকিল তো হাফসার মন্তব্য শুনে অবাক যে তার বোনটির .ত বুদ্ধি হলো কোথা থেকে?!! তবে জেরিনটা প্রশ্ন তুলল , অনেকে তো বিয়ে করে নি তাদের নাম কী ইতিহাসে আছে?? শাকিল বলল , আমাদের মতো ওদের সিদ্ধান্ত নিতে সমস্যা হয় নি , ওদের অন্য কোনো সমস্যা ছিল । তাছাড়া ওদের মধ্যে অধিকাংশই একজন বা দুইজন ভাই ছিল!! কিন্তু আমরা ৩ জন ভাই-বোন!! এবার বুঝছ?? জেরিন আর কথায় বলল না , অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছে , তার হয়তো মনে হচ্ছে , সত্যিই কী তারা ইতিহাস গড়বে?? তখন শাকিলেরও সে চিন্তা , হাফসাও চিন্তা করতে লাগল!! ওকে তারা চিন্তা করুক , কিন্তু শাকিলের যে কয়েকটা মামা লাগবে তা জেরিন , হাফসা আর শাকিলের মনে না থাকলেও ওদের মা-বাবার ঠিকই মনে আছে । একই সাথে তারা এটাও‌ মনে রেখেছে , জেরিন ও হাফসারও দুটো ফুপ্পি লাগবে!! (বিরূপ মন্তব্য করার আগে ভূলটা ধরিয়ে দেবেন , আমার ভুল হতে পারে কারণ , আমি আর জেরিন ও হাফসা আপুর মতো লিখার মাত্রই চেষ্টাটুকু করছি)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now