বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

*ভয়ংকর সেই রাত!!!

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☫☤Ꮶℳ ЅᎯᎫU Ꭿℋℳℰⅅ ℛᎾᏦℐℬ ☢☣ (০ পয়েন্ট)

X writer:-KM SAJU AHMED ROKIB আমি তখন মাদ্রাসায় নতুন,,, আমার সাথে এক বড় ভাইের খুবই ভাব,একদম বন্ধুর মত,,,তখন শীতকাল ছিল,,, শীতকালে প্রায় অনেক জায়গায় মাহফিল হয় থাকে, ত আমি যে মাদ্রাসায় পড়তাম তার ঠিক ১কিঃমিঃ দূরে একজায়গায় মাহফিল হয়,,, সেখানে আমাদের মাদ্রাসার প্রায় অনেক ছাত্ররা যার,,,আর মাহফিলটি পরদিন ফরজ পর্যন্ত হওয়ায় ছাত্ররা যে যার মত করে মাদ্রাসার হোস্টেলে সবাই চলে যায়,,,কিন্তু আমি আর বড় ভাই একজন বিশেষ বক্তার ওয়াজ শুনার জন্য থেকে যাই,,, ওয়াজ শেষ করে শ্রীমঙ্গল সিলেট হাইওয়ে রাস্তা ধরে হেঁটে রওনা হলাম,,, তখন রাস্তায় কোন লোকাল গাড়িও ছিল না,,, এজন্য হেঁটেই যাচ্ছিলাম,রাস্তার চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা কিছুই দেখা যাচ্ছিল না,,,আমি আর বড় ভাই হেঁটে চলছি,,,যেতে যেতে একসময় হাইওয়ে রাস্তা শেষ করে মাদ্রাসার রাস্তায় এসে পড়লাম,,, বলে রাখি লোকের মুখে শুনেছি যে এই এলাকায় নাকি অনেক ভুতের উপদ্রব,,,আর সে কথা আরেকবার মনে করিয়ে দিলেন বড় ভাই,,, মাদ্রাসার রাস্তা দিয়ে যেতে সামনে একটা বাঁশঝাড় পড়ে,,, আমরা সেই বাঁশঝাড়ের কাছে এসে গেলাম খুব গাঁ ছমছমে জায়গা,,, চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে আর সেই সাথে ঘন কুয়াশায় চারিদিকে ঢাকা,,,যেই বাঁশঝাড়ের মাঝামাঝি এসে পৌঁছে যাই,,,তখন আমি পেছন থেকে কারো গলার আওয়াজ শুনতে পাই,,, তখন বিষয়টা বড় ভাইকে বললাম, তিনি বললেন না তো!! কারও আওয়াজ তো শুনতে পাচ্ছি না তুমি সামনের দিকে তাকিয়ে হেঁটে চল,,,কিন্ত কয়েক পাঁ হাটার পর আবার সেই আওয়াজ শুনতে পাই কে যেন আমার নাম ধরে ডাকছে,,,আর গলাটা আমার খুবই চেনা সেটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের কন্ঠ,,,তখন আমি আবার বড় ভাইকে বললাম ভাই আমার মামাতো ভাই আমাকে ডাকছে হয়ত মাহফিল থেকে আসতে সেও দেরি করে ফেলেছে,,,, তিনি বললেন তোমার কী মাথা খারাপ হইছে সাজু,,,এই ঘন কুয়াশার মাঝে কাউকেই তো দেখা যাচ্ছে না আর কোথাও কোন ডাক শুনা যাচ্ছে না,,,তুমি পেছনে না তাকিয়ে সামনের দিকে চল,,,কিন্ত যতই যাচ্ছি সেই ডাক ততই তীব্র হচ্ছে,,, তখন বড় ভাই বিভিন্ন সুরা পাঠ করে আমার এবং উনার বুকে ফুক দেন এবং পিছনে থাকাতে বারণ করেন,,,একটু পরে আস্তে আস্তে সেই ডাক আর শুনতে পেলাম না,,, তারপর আমরা রাস্তা পের হয়ে মাদ্রাসা হোস্টেলে চলে আসি,,,এসে আমার সেই মামাতো ভাই এর খুঁজ নিতে তার রুমে এসে দেখি সে নাক ডেকে ঘুমাচ্ছে,,, তা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই,,,তখন আমি মনে মনে ভাবি তাহলে রাস্তায় যে ডাক গুলা শুনলাম সেই ডাকগুলা তাহলে কার,,,এর ব্যাক্ষা এখনও মনের মধ্যে প্রশ্ন জাগায়!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now