বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"কথোপকথন"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Oliver Queen(ShuvO) (০ পয়েন্ট)

X -আচ্ছা আপনি ভূতের গল্প লিখতে পারেননা? . --আমাকে বলছেন? . -হ্যা....আপনাকেই। . --আসলে ঐভাবে কখনও ভাবা হয়নি।  . -এখন থেকে শুধু ভূতের গল্প লিখবেন, বুঝছেন? রম্য গল্প লিখবেন না। . --কেনো? . -রম্য গল্প লিখলে সবাই আপনাকে জোকার ভাবে। . --ভাবলে ভাবুক তাতে সমস্যা কি? . -আমার ভালো লাগে না আপনাকে কেউ কিছু বললে। . --কেনো লাগেনা? . -জানিনা। . --ভালোবাসেন আমায়? . -মোটেও না, জোকারকে ভালোবাসতে আমার বয়েই গেছে হু। . --হা হা হা.... . -হাসছেন যে? . --তো কাঁদবো নাকি? . কিছুক্ষণ নীরবতাঃ . --কি হলো লিখবেন? (মেয়েটি) . -কিন্তু আমি যে পারিনা লিখতে। . --যখন লিখবেন তখন নাহয় আমাকে ডাক দিয়েন। . -ডাক দিলে কি হবে? . --আমি আপনার পাশে বসে থাকবো, তখন ভূতের গল্প লিখতে পারবেন।  . -কিন্তু তখন তো গল্পটা রোমান্টিক হয়ে যাবে। . --হলে হবে তাতে কি? রম্য তো আর হবেনা। . -একটু আগে না বললেন ভূতের গল্প লিখতে। . --হুমম, গল্প যদি রোমান্টিক হয় আমার কি করার বলুন? .  -কিছুনা? . --নাহহহ। . -ওহ। (মন খারাপ) . --কারো প্রেমে পরেছেন? . -উঠতে পারছিনা। . --মানে? . -প্রেমেতো পরেছি উঠতে পারছিনা, কি করা যায় বলুনতো? . --একা পরলে হবে? আরেকজনকে নিয়ে পরতে হবেনা? . -আপনি পরেননা আমার সাথে? . --আগে ভূতের গল্প লিখুন। . -পারিনা যে। . --চেষ্টা করুন.... . -করেছি তবুও পারিনা। . --ভালোবাসার জন্য মানুষ কত কি করে। আর আপনি সামান্য ভূতের গল্প লিখতে পারেননা? . -ভালোবাসার মানুষটি আমাকে না, আমার গল্পকে ভালোবাসে। . --আপনার ধারণা টা ভুল। . -আপনি বললেন? . --হ্যা, বললাম কারণ সে আপনাকে অনেক ভালোবাসে। . -তার প্রমাণ কি? . --একটা বার ভূতের গল্প লিখেই দেখুননা, প্রমাণ এমনিতেই পাবেন। . -তার মানে কি? ভূতের গল্প না লিখলে প্রমাণ পাবোনা? . --ভেবেছিলাম আপনি অনেক চালাক, না অনেক বোকা আপনি? . -সেটা আমি জানি, নতুন করে বলার কিছু নেই। . --জানেন, আমি খুব করে চাইতাম কেউ একজন আমাকে নিয়ে ভূতের গল্প লিখুক। আর সেগুলো পরে আমি ভয়ে আড়ষ্ট হবো। ভয়ে চোখ তুলে তাকাতে পারবনা। আশেপাশের কোনকিছু আমার খেয়াল থাকবেনা। তখন সেই লেখকটা আমার এমন অবস্থা দেখে হাসবে, আলতো করে তার দু'হাত দিয়ে আমাকে শক্ত করে তার বুকের সাথে জরিয়ে নিবে। আমার বুকের ধুকধুকানি তার বুকে গিয়ে লাগবে। তখন সে বুঝবে আমি তাকে কতটা ভালোবাসি।  . -সেই লেখকটা চায় কেউ একজন তার রম্য গল্প পড়ে হাসুক। হাসতে হাসতে গড়াগড়ি খাক। যাতে হাসি থামানোর ছুতোয় তাকে একটু জরিয়ে ধরতে পারে। নরম গালটা টেনে দিতে পারে। থুতনি ধরে বলতে পারে, "এই পাগলি এত্ত হাসছো কেনো। সবাই পাগল বলবেতো। আমি চাইনা আমার ভালোবাসার মানুষটিকে কেউ পাগল বলুক।"  . --না ভূতেরর গল্পই লিখতেই হবে। নইলে আমি কান্না করবো। . -পারিনা যে। . --কচু পারোস, হনুমান, বিলাই, ইঁন্দুর.... . -তুই চামচিকা, তেলাপোকা, টিকটিকি। . --তুই গণ্ডার, জিরাফ, হরিণের মাথা। . -তুই আলু, বাগুন, টমেটো তুইই...তুই টুটটুট। --টুটটুট কি? -আই লাভ ইউ। --কিইইইইই.....(চোখে রাগ, ঠোটে হাসি) -আই লাভ ইউ...আই লাভ ইউ...আই লাভ ইউ... --আমি গেলাম বাই। -আমার উত্তর? --উত্তর নাই। -আচ্ছা যাও, ভালো থেকো। --ঐ... -কি? . --টাট্টুটাট্টু। . -মানে? . --আলাবুটু...আলাবুটু....আলাবুটু। . তারপর কেউ কোন কথা বলছিনা। মাথা নিচু বসে আছি। কিছু একটা বলতে চাচ্ছি তবু্ও পারছিনা। বুকটা ধুকধুক করছে। থাকনা কিছু অব্যক্ত কথা। বলতে যে হবেই এমনতো আর না। কিন্তু মেয়েটা হাসছে কেনো? লেখকঃ- অলিভার কুইন (শুভ)।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now