বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
★বৃষ্টির ও প্রকৃতির শিক্ষা★
ইসমাঈল আহনাফ
-----------------------------
.... দীর্ঘ গরম পর বৃষ্টি, হালকা শীতের অনুভূতি। মনের মধ্যে দারুন প্রশান্তি। কিছু মানুষের মনে রোমান্টিকতা জাগিয়ে তোলে। আর কিছু মানুষকে ক্ষুধার্থ। পাখি গুলি মায়াবি চোখে তাকিয়ে আছে আকাশ প্রানে। বসে ভাবছে কখন থামবে আকাশের কান্না। ঠিকানা হীন মানুষ গুলো বড় অসহায় হয়ে অপেক্ষমান। কখন থামবে বৃষ্টি। জীবিকার জন্য ছুটে ফেরা মানুষ গুলোর যেন বৃষ্টির বিরুদ্ধে হাজারো শব্দহীন অভিযোগ। জন জীবনে নেমে এসেছে স্থবিরতা। রাতে ঝিঝি পোকা গুলো ডেকে ডেকে যেন তাই বলছে। ঘাস লতা পাতা অপেক্ষমান সূর্যর জন্য। কখন দেখা দেবে সূর্য মামা। প্রকৃতি হয়ে উঠবে আবার সতেজ।
কলাহল পূর্ন প্রকৃতি যেন স্তব্ধ। কোলা ব্যঙ গুলাউ ক্লান্ত তাদের ও কোন সারা শব্দ নেই। সবাই সান্ত, ক্লান্ত, ঘুমন্ত......................!!!
প্রকৃতির এ পরিবর্তন অনেক কিছু বলে। কোন কিছু এক থাকবে না । মানুষ বদলে যাবে তার প্রয়োজনে।যেমনটা বদলাই প্রকৃতি। কথা দেয়া প্রিয়জনের পিছে বিথা ছোটার মুহুর্ত একদিন মনে করাবে। কতটা বোকা ছিলে তুমি। যোগ্যতা বিবেচনায় পিছিয়ে পড়লে অবহেলিত হতে হবে। পারিপার্শিকতা এক থাকবে শুধু দৃষ্টিভঙ্গি পালটে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। এক বর্ষা চলে যায় আবার বর্ষা আসে। কিন্তু সময় মেনে কোন কিছু যদি না হয় তবে, হারাতে হয় প্রকৃতির অনেক গুরুত্ত পূর্ন অংশ। সব কিছুর একটা সীমা রয়েছে মনে রাখতে হবে। যে বর্ষা বৃষ্টি ঝরিয়ে প্রকৃতি সজীব করে, সে বর্ষা আবার সব কিছু ভাষিয়ে নিয়ে যেতে সব থেকে বেশি অবদান রাখে। বিলীন হয় অনেক সৌন্দর্য পূর্ন উপাদান। আজব এ প্রকৃতু সৃস্টিকর্তা যেন জীবনকে সহজ করে বোঝার জন্য প্রকৃতিকে সাজিয়েছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now