বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক গ্রামে এক প্রতিবন্ধী বাস করত।তারা অত্যন্ত গরিব ছিল।তার মা বাবা ছেলের কথা ভেবে তারা না খেয়ে ছেলেকে খাইয়িয়ে চলে গেল পরপারে।মা বাবা হারানোর যে কি কষ্ট সেই অবুঝ বালকটি তখন বুঝেছিল।তারপর সবার অবহেলায় তার মন আরো খারাপ থাকত।তাই সে একা একা বনে বসে থাকত।সেখানে সে অজস্র কান্না করত।একদিন হঠাৎ এক লোক তাকে দেখে এবং তার মায়া হয়।সে ছেলেটির কাছ থেকে সব কথা শুনে এবং তাকে তার বাড়িতে নিয়ে যায়।এ দেখে তার বউ খুব রাগ করে এবং কটু কথা বলে।এ দেখে প্রতিবন্ধীটা অগোচরে চলে যায়।রাস্তা দিয়ে যাওয়ার সময় এক হাড্ডিসার ভিক্ষুককে রাস্তা পার হতে দেখে।এ দেখে তার মা বাবার কথা মনে হয়।তার ভিক্ষুকটার প্রতি মায়া হয়।সে তাকে রাস্তা পার করে দেওয়ার জন্য এগোয়।এমন সময় সে দেখে একটা বাস বুড়িটার দিকে এগিয়ে আসছে।তাই সে খুব দ্রুত তার কাছে গিয়ে টান দিয়ে তাকে রাস্তার পারে এনে তাকে বাঁচায় মারাত্মক দুর্ঘটনার হাত থেকে।তখন সবাই অবাক হয়,সাধারণ মানুষ যেটা পারে না প্রতিবন্ধীটা সেই কাজটা চোখের পলকে কত নির্ধিদায় করে ফেলল।পরে সাহসিকতার জন্য সরকার তাকে পুরষ্কৃত করল।[এই গল্পটার উদ্দেশ্য হল,আমরা যেন প্রতিবন্ধিদের প্রতি অবহেলা না করি।তারাও দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now