বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রতিবাদ

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়ামণি (রোবো গার্ল) (০ পয়েন্ট)

X সেক্সুয়াল হ্যারাজমেন্ট-যৌন হয়রানি বাসে করে বাড়ি ফিরছিলাম।বসেছিলাম জানালার পাশে।কানে হেডফোন লাগিয়ে গান শুনছি আর কিউব মেলানোর চেষ্টা করছি।পাশের সিটে এসে বসলো মধ্যবয়স্ক একটি লোক।একবার তাকিয়েই আমি আবার আমার কাজে মন দিলাম।ধীরেধীরে বাসের ভীড়টা বেড়ে গেলো এবং একসময় অনুভব করলাম কেউ আমার বাহুতে হাত রাখার চেষ্টা করছে।তাকিয়ে দেখলাম চাচার বয়সী সেই লোকটা।ভাবলাম অনিচ্ছাকৃত ভাবে হয়ে যাচ্ছে।কিন্তু নাহ্ঃ। বারবার ঘটতে থাকলো একই ঘটনার পুনরাবৃত্তি। আবার তাকালাম তার দিকে দেখলাম মুচকি মুচকি হাসছে আর বিষয়টা উপভোগের চেষ্টা করছে।আর সহ্য করতে পারলাম না।মেয়ের বয়সী কারোর সাথে কেউ এমন আচরণ করতে পারে সেটা শুধু অন্য কারো মুখে শুনতাম অথবা গল্পেই পড়তাম।একে বলা হয় সেক্সুয়াল হ্যারাজমেন্ট বা যৌন হয়রানি।প্রচণ্ড রাগ আর ক্ষোভ হচ্ছিলো।আর অমনি মাথায় একটা বুদ্ধিও খেলে গেলো।যেহেতু মাথায় হিজাব বেঁধেছি সেহেতু মাথায় ছিল অনেকগুলো আলপিন। একটা আলপিন উঠিয়ে হাতে নিয়ে সেটা দিয়ে আঘাত করলাম অই চাচাটার হাতে।তীব্র যন্ত্রণার মতো একটা শব্দ করে হাত সরিয়ে নিলো কিন্তু কিছু বলতে পারলোনা।আর দ্বিতীয়বার গায়ে হাত দেবার সাহসও করলোনা কারণ সে বুঝে গেছে যতবার কাজটা করবে ততবারই এমনটা হতে থাকবে.... অধিকাংশ মেয়েই পাবলিক প্লেসে চলাচলের সময় এমন যৌন হয়রানির স্বীকার হয়।কিন্তু লোকলজ্জার ভয়ে প্রতিবাদ করতে পারে না।তাই সেই বোনদের উদ্দেশ্য করে বলছি,তোমরা যতোই এভাবে প্রতিবাদ না করে হাত পা গুটিয়ে বসে থাকবে ততোই তোমাদের সাথে এমনটা হতে থাকবে।তাই, নূন্যতম প্রতিবাদ হলেও করো। তাছাড়া এখন হিজাব ব্যবহার করেনা এমন মেয়ে কমই আছে।তোমরা আমার প্রয়োগকৃত পদ্ধতিটিও ব্যবহার করতে পারো।আর কাজটা করার সময় মায়া করোনা সে যেইই হোক কারন যারা এমনটা করতে পারে তারা মানুষ নয়,মানুষের রূপ ধারণ করে চলতে থাকা পশু কিংবা তা বললেও পশুকে অপমান করা হবে।এরা হলো নরকের কীট। বি:দ্র: আমার ঘটনাটা বানোয়াট শুধুমাত্র সবাইকে বুঝানোর জন্যই ওটা লেখা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

→ অন্যায়ের প্রতিবাদ...
→ " প্রতিবাদ "
→ প্রতিবাদটা জরুরী
→ যে প্রতিবাদ করতে পারে না তার বাঁচার কোন অধীকার নাই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now