বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মিস্টি প্রেমের গল্প :
একই ক্লাসে পড়ুয়া বান্ধবীর বড় ভাই তার রুমে ঢোকার আগেই পড়ার টেবিলে রংগিন কাগজে লেখা চিঠিটা এমন ভাবে রাখল শান্তা যেন তা সহজেই চোখে পরে।
রুমে ঢুকলো সমুদ্র। ড্রইং রুমে গল্প করছে শান্তা বান্ধবীর সাথে। সমুদ্র তার রুমে যাবার সাথে সাথেই শান্তা রুমের দরজায় দেয়া পর্দা সামান্য ফাক করে দেখছে সমুদ্র কি করে, বুকের মাঝে ধক ধক শব্দ স্পস্ট শুনতে পাচ্ছে।
ভাজ করা কাগজটা হাতে নিল সমুদ্র, কে রাখলো এটা টেবিলের উপর?! মেয়েলি হাতে লেখা ” আমি দেখতে বুঝি সুন্দর নই? আমার দিকে একটু তাকালে কি হয়? আপনাকে আমার খুবই ভাল লাগে। ইতি – শান্তা ”
সমুদ্রের মুখে হাসি, হাতে চিঠি নিয়ে তাকাল দরজার দিকে। পর্দার নীচে দেখতে পেলো মল পরা এক জোড়া পা । কার পা বুঝতে পারলো সমুদ্র। চোরা চাহনীতে দেখেছে এই পা প্রতিদিন। দরজার দিকে এগিয়ে গেলো সমদ্র। এক দৌড়ে ছুটে পালাল শান্তা, সাত দিনেও আর সমুদ্রের বাড়িতে আসবে না। গল্পের শুরুটা এভাবেই,
*****************************************************************************
হঠাৎ খেয়ালের বসেই আরম্ভ করেছিলাম ফেইসবুকে মিষ্টি প্রেমের গল্প। ভালই লাগছে লিখতে। এটি চালু রাখবো ভাবছি। এরপর প্রতিটি গল্পই প্রথম দেব প্রিয় ব্লগ সোনেলায়। প্রতিটি গল্পই জীবন থেকে নেয়া। কারো কারো জীবনের কাহিনী এটি। ফেইসবুকের বেশ কিছু বন্ধু উৎসাহী হয়ে তাঁদের জীবনের অপ্রকাশিত প্রেম কাহিনী জানিয়েছেন মিষ্টি প্রেমের গল্প প্রকাশিত হবার পরে। তারা সবাই নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ভিন্ন নামেই সব লেখা গুলো প্রকাশ করা হবে। কেউ ইচ্ছে করলে তার জীবনের এমনি মিষ্টি প্রেমের গল্প আমাকে জানাতে পারেন। ভাল থাকুন সবাই, ভালবাসুন সবাইকে।
আব্দুল্লাহ আল্ মামুন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now