বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়াজাল(পর্ব ০২)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান উড়ন্ত পায়রা(guest) (০ পয়েন্ট)

X মেয়েটির কথা শুনে আর কোনো প্রশ্ন করলাম না। এরপর মেয়েটি আমাকে দোতলার একটা রুমের দরজার সামনে পৈাঁছে দিয়ে চলে গেল।এই নীরব নিস্তব্ধ নগরীর চেয়েও বেশি নীরব মেয়েটি...তার চোখ ভাষাশূন্য। দরকারি কথাও বুঝিয়ে বলে না। ছায়ার মতোই ধরা ছোঁয়ার বাইরে, আপাতত এইটুকুই বর্ণনা করতে পারি মেয়েটার সম্পর্কে। যাইহোক এই ফুল মেন্টাল টাইপের মেয়েটার চিন্তা বাদ দিয়ে আমি দরজা খুললাম।আর এবারও আলতো ধাক্কায় খুলে গেল সদর দরজার মতো।আমি খুব ক্লান্ত ছিলাম তাই সোজা বিছানায় শুয়ে পরলাম। মিনিট দশেকের মতো হবে..আমি এখনও চোখ বন্ধ করে শুয়ে আছি।মাথার ওপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে।আর মজার ব্যাপার হলো আমি দরজা খোলার পরই দেখেছি ফ্যান -লাইট সব অন করা। এই হিসেবে ভাবাই যায় ঘরটাতে একটু আগেও কেউ ছিল যেহেতু অন্য সব দরজায় তালা ঝুললেও এটা খোলাই ছিল। কিন্তু এটা একদম ঠিক না...কারণ ঘরের ভিতর আনাচে-কানাচে মাকড়সার জাল ছিল. আর শুধু বিছানা ছাড়া অন্য সব কিছুতে ধুলো জমে ছিল.. এমনকি জানালাগুলিও এর প্রমাণ দেয় যে এই ঘরে অনেক দিন মানুষের যাতায়াত নেই.।আমার বিরক্ত লাগছিল এভাবে থাকতে তাই ভাবলাম মোবাইলে গান শুনি .....কিন্তু হায়...আমার মোবাইল গেল কই!!তন্নতন্ন করে খুঁজেও পেলাম না।খুব রাগ হলো নিজের ওপর । কোথায় যে ফেলে আসলাম!! ক্যামেরাটাও গায়েব !! রাগে-দুঃখে-অভিমানে কখন যে ঘুমিয়ে পরেছি খেয়াল নেই। আমার ঘুম ভাঙল একটা অদ্ভুত আওয়াজ শুনে ।একবার না... পরপর তিনবার একই আওয়াজ। বিছানা থেকে তাড়াতাড়ি উঠে দরজা খুলে বাইরে আসতেই আওয়াজ টা ভালোভাবে বুঝলাম। কেউ একজন ভয়ার্ত কণ্ঠে বলছে... ***এই অভিশাপ থেকে মুক্তি দে***


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now