বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

" যাচ্ছেতাই"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Oliver Queen(ShuvO) (০ পয়েন্ট)

X হঠাৎ শাড়ি পরলেন যে! কোন বিশেষ দিন আজ? -ওহ! আপনি! - আমার ফোন নং সেভ করেননি? -অচেনা কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না! আর আপনার নামও তো জানা নেই! -একটা কিছু লিখে কি সেভ করা যায় না? -না! কারণ কথা হবার পর আপনি ফোন বন্ধ করে ফেলবেন বা সিম বদলে ফেলবেন! -কল দিয়েছিলেন? আগে বলবেন না? তাহলে আর ফোন অফ করবো না। -দরকার নাই! -নাই? -না! এখন বলুন, কোথায় শাড়ি পরা দেখলেন? -কেউ বিকেলের আলো ম্লান করে দেবে বলে কেউ শাড়ি পরে ছাদে হাঁটছিলো! মনে হচ্ছিলো সূর্য শেষ প্রহরের আলোটুকু তাঁর মুখে মেখে দেবার জন্যই আজ উঠেছিলো! -আপনি কে বলুন তো!? বাসার আশেপাশে থাকেন এটা বুঝতে পারছি! কে আপনি? কেন ফোন করেন? কী চান আপনি!? -এতো প্রশ্ন একবারে করলে তো বিপদ! কী চাই এটা বলতে পারি। - বলতে হবে না! পরিচয় দেবেন পুরো! নইলে না। -কী না? -আমাকে আর কল দেবেন না তাহলে। -এতে আপনার ভালো লাগবে? -আপনার কী ধারণা! জানা নেই, চেনা নেই, কে না কে আপনি? আপনার ফোন না এলে আমার মন খারাপ হবে!? -হবে! -মাথা খারাপ আপনার! -তা একটু আছে অবশ্য! -একটু না! পুরোটাই! -আপনার তো অনেক বুদ্ধি! আজ বিকেলে শাড়ি পরা কাউকে দেখবার পর মাথা পুরো খারাপ হবারই কথা! এ দোষ কি আমার? আচ্ছা, আপনি টিপ পরেন না?  - পরি! -আজ পরেননি যে? -আপনি কি বাইনোকুলার নিয়ে বসে বসে শুধু মেয়েদেরই দেখেন নাকি! আর কোন কাজ নেই? -কাজও আছে! দেখিও! তবে মেয়েদের না! একটা মেয়েকে! -কেন? পরিচয় দিচ্ছেন না! অকারণ এসবের মানে কী! -কোন মেয়ে তো আর বিশাল আকাশ বাদ দিয়ে অচেনা কাউকে খুঁজতে ছাদে ওঠে না! কী করবো আমি? বাধ্য হয়ে তাই একজনকেই দেখতে হয়! হাতের চুড়িগুলো ভীষণ সুন্দর ছিলো! -চুড়িও দেখে ফেলেছেন? বাহ! আর কে বলেছে আমি কাউকে খুঁজি? অদ্ভুত সব কথা! -হঠাৎ আসা বাতাসকে ধন্যবাদ দিতেই হয়! সে এসে আপনার চুল এলোমেলো করলো বলেই না চুড়ি পরা হাত সেগুলো সামলাতে ব্যস্ত হচ্ছিলো! -কী চান আপনি!? -কিছু না! -আর কোনদিন কল করবেন না! - যেদিন দেখবো মেয়েটির চোখ মেঘ ছুঁয়েছে সেদিনের পর আর জ্বালাবো না! - এই যে মিস্টার এ বি সি যাই হোন না কেন এসব ছাড়ুন! নো মোর! -ওকে! ছাড়লাম! -হ্যালো! -...  -হ্যালো! -... -হ্যালো! আমি কিছৃ শুনতে পাচ্ছি না! লাইন কি কেটে গেলো? - না! কারো উদ্বেগ দেখতে ভালো লাগছিলো! -আপনি একটা যাচ্ছেতাই! -এই অধম যাচ্ছেতাই এর পরিচয় জানার জন্য কেউ অস্থির এটা ভাবতে বেশ ভালো লাগছে কিন্তু!  -ছাই অস্থির! -না? -না! -ফোন রেখে দিলে অস্থির হবে কেউ? -খবরদার! আজ বলতেই হবে কে আপনি! -আজ না! অন্য কোন সন্ধ্যায়! যেদিন কেউ আমাকে সত্যিকারের খুঁজবে! সেদিন! -আমি সত্যিকারেই খুঁজি! ছাদে যাবার ইচ্ছেরা খুব জ্বালায়! মনে হয়... - কী মনে হয়? -কিচ্ছু না! -হুম! কিচ্ছু না তাহলে? -মনে হয় কে এই মানুষ? কেন সে আমায় দেখে? এতো অপেক্ষা কেন করে? হয়েছে এবার?  -না হয়নি! -আর কী! -কেউ একবার যদি তাঁর বাড়ির সামনের রাস্তায় এসে দাঁড়াতো! -দাঁড়ালে? বাইনোকুলার দিয়ে দেখতেন আমার কপালে টিপ আছে কি না? এর বেশি আর কীইবা পারেন আপনি!  -নাহ! এতোটাও এখন পারবো না! একটু ঝামেলা আছে! পরে কথা হবে! ফোন রাখছি এখন! ভালো থাকবেন খুব! -মানে কী!? -মানে কিছু না! হলুদ দোতলা বাড়ির মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে! ফোন ছেড়ে আমার তার হাত ধরতে হবে! সময় নেই আপনার সাথে কথা বলবার!  -আপনি! আপনি একটা যাচ্ছেতাই! -যাচ্ছেতাই কী? -যাচ্ছেতাই রকমের বাজে আর পচা! কেউ এখন এই পচাটার জন্য হলুদ বাড়ির সামনে দাঁড়াবে ভাবতেও রাগ হচ্ছে!  -রাগ ভালো তো! যাচ্ছেতাই এক্ষুনি আসছে! মেয়েটি যেন টিপ না পরেই আসে! ওখানে আজ যাচ্ছেতাই কেউ আলতো করে ছোঁবে! -ছোঁবে!? -হু! ঠোঁট দিয়ে না! আঙুল দিয়ে ছোঁবে! -আমি কী জানতে চেয়েছি কিভাবে ছোঁবে? আশ্চর্য! আসলেই আপনি একটা যাচ্ছেতাই... লেখকঃ- অলিভার কুইন(শুভ)।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now