বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়াজাল(পর্ব ০১)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান উড়ন্ত পায়রা (guest) (০ পয়েন্ট)

X নীরব জনশুন্য নিস্তব্ধ রাস্তা। আশেপাশে কোন মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া অসম্ভব এই মাঝরাতে। এমনিতেও রাস্তাটা সবসময়ই এমনই নীরব আর জনশুন্যই থাকে।এমন একটা জায়গা দিয়ে মাঝরাতে হেঁটে যাওয়ার সাহস খুব কম লোকেরই আছে।আসলে জায়গাটা শহর থেকে অনেক দূরে আর পরিত্যক্তও বলা চলে। এলাকাটার নাম নিস্তব্ধনগরী....প্রায় ত্রিশ কি.মি জায়গা জুড়ে এলাকাটি। এই নিস্তব্ধনগরীর নিস্তব্ধ রাস্তায় এখন আমি দাঁড়িয়ে।এমন জায়গায় আসার ইচ্ছা আমার না থাকলেও বাজি হারতে চাইনা বলেই এখানে আসা। ""আজ আমার জন্মদিন.।বন্ধুরা সবাই মিলে প্রচুর আড্ডা দিয়ে হঠাৎ কে কত সাহসী তার প্রমাণ দেওয়ার নেশা চেপে বসল।আর আমাকেই প্রথমে প্রমাণ দেওয়ার জন্য চেপে ধরল সবাই।আর এমনিতেই রহস্য আমার নেশা।তাই বিনাদ্বিধায় রাজি হয়ে গেলাম।সবাই বলল... শহর থেকে ৮০ কি.মি. দূরে এক অর্ধ-পরিত্যক্ত এলাকা আছে...সেখানে গিয়ে সারারাত একা থাকতে হবে...ঘুরে দেখতে হবে কোথায় কি আছে...আর পরের দিন পুরো এলাকার ভিডিও ফুটেজ দেখাতে হবে।"" এখন এলাকাটায় এসে প্রথমেই বুঝতে পারলাম এলাকা অর্ধ নয় পুরো পরিত্যক্ত। আমি আনমনে হাঁটতে শুরু করলাম । হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি পরতে শুরু করল। মিনিট পাঁচেকের মধ্য প্রবল বর্ষণ শুরু হলো।আমি কোনোমতে একটা বাড়ির ভেতর ঢুকলাম।এক মনে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে করতে এদিকে নজর দেওয়ার কথা চিন্তাও করিনি। কিন্তু বৃষ্টি থামলেই শুরু হলো আসল কাহিনী... আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম..সেই বাড়িটা খুবই সুন্দর...অথচ আশেপাশের সব বাড়িই ধ্বংসপ্রাপ্ত...শুধু বাড়ির কাঠামো গুলোই এখনও অবশিষ্ট । কিন্তু এই বাড়িটা দেখে মনেই হচ্ছেনা যে এটা এই এলাকার বাড়ি।কারণ এই এলাকাটায় গত পঞ্চাশ বছর ধরে বসতি নেই..তার কারণটা একদম ভুতুড়ে।আমার ভুত টুতে একদম বিশ্বাস নেই বলেই ঘটনাটা এড়িয়ে বাড়ির ভেতরে ঢোকার প্রস্তুতি নিলাম। না জানি আরও কত রহস্য আসতে চলেছে...... সদর দরজায় আলতো আঘাত করতেই দরজা খুলে গেল।কিন্তু বাড়ির ভেতরটা এতটাই উন্নত মানের যে শুধু সামনে পা বাড়ালাম।এখানে যে হাজারো রহস্য খেলা করছে..সেটা প্রায় ভুলেই গেছি কারণ আমি এখন একটা অতি সুন্দরী নারীর সামনে দাঁড়িয়ে যে এখুনি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আর আমাকে অভয় দিয়ে আজকের রাতটা এখানেই থাকতে বলল। আমার মনে তখন আবার সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠতেই মেয়েটির সুললীত কণ্ঠ বলল....""যা দেখছ.... শুধু দেখ...প্রশ্ন এখন মনে এনো না।""" (চলবে....)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now