বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সবে মাত্র গোসল শেষ করেছি। নদীতে বন্ধুদের সাথে গোসলের সময়টা ভালোই কাটল। তারপর বাসায় এসে খাওয়া-দাওয়া করে ready হচ্ছি বাহিরে যাওয়ার সময়। এমন সময় আম্মু এসে বলছেন,,
আম্মুঃ কোথায় যাবি?
আমিঃ এইতো একটু বন্ধুদের সাথে আড্ডা দিব।
আম্মুঃ তাড়াতাড়ি চলে আছিস,
আমিঃ কেন?
আম্মুঃ কিরে ভুলে গেলি এরই মধ্যে? মনে কর,,,
আমিঃ মনে করতে পারছি নাতো,,,,
আম্মুঃ আরে আজকে না তোর বড় মামা আর বড় মামি আসবে।
আমিঃ ওহ হ্যা, মনে পড়েছে,,,,আমি তাড়াতাড়িই চলে আসব,,,,
এমন সময় এক ভিখারী এসে বলল,
ভিখারীঃ মাগো ভিক্ষা দেও,,,,
আম্মু চাল দিতে চলে গেলো,,,,আমিও আম্মুর সাথে গেলাম।
চাল দেওয়ার পর মহিলাটি বলল,,,,(তার ভাষায়)
ভিখারীঃ খালা একটা জিনিস চাইয়াম দিবা?
আম্মুঃ হ্যা বলুন,,,,
মহিলাটি আবারও বলল,
ভিখারীঃ দিবা?
আম্মুঃ হ্যা, বলুন,,,,
ভিখারীঃ আমি ঐ বাড়ি থাইকা দুইডা মুহি চাইয়া আনছি,,,তুমি এক ডুমা মাছ দিয়া মুহিডা রাইন্দা দিবা? আত্নাডা এই তরকারি খাইবার লাইজ্ঞা বার হইয়া যাইতাছে,,,,,,
আম্মুঃ আজকে তো মাছ নেই,,
ভিখারীঃ খালা একটা ডুমা,
আম্মুঃ সত্যিই আজকে মাছ নেই।
ভিখারীঃ ইশশিরে,, দোয়া করতাম,,,,,
আমি দাড়িয়ে দাড়িয়ে দেখছি,আমার খুব খারাপ লাগছিলো,। মহিলাটি এবার আমাকে বলল,,,
ভিখারীঃ বাবা এইবা দিয়া কি সড়কো ঊডা যাইব?
আমিঃ হুম্ম,,,,আমি আর কিছুই বলতে পারলাম না খুব খারাল লাগছিলো।
ভিখারীঃ আচ্ছা ময়না যাই,,
বলেই চলে গেলো। এবার আমি আম্মুকে বললাম,,
আমিঃ আম্মু আমরা প্রতিদিন মাছ দিয়া খাই, অথচ আজকে নাই।
আম্মুঃ হুম্ম, কি আর করার?
তারপর আম্মু রুমে চলে গেলো। আমিও আমার রুমে চলে আসলাম। বাহিরে আর যাব না। মনটা খুব খারাপ লাগছিলো। শুধু ওই মহিলাটির কথা মনে পড়ছে। আমি আল্লাহর কাছে বললাম,
আমিঃ আল্লাহ তুমি তাকে ওই তরকারি দিয়া রিযিক রেখো।
আমাদের সাথে প্রতিদিন এমন কত শত ঘটনাই না ঘটে। ওই মহিলার মত হাজার হাজার মানুষ না খেয়ে থাকে আর আমরা পেট ভরে খেয়ে বাকি অংশ ফেলে দেই but ওদের খবর রাখি না। কিন্তু আমাদের উচিত ওদের পাশে দাঁড়ানো।
এই ঘটনাটি একটা বাস্তব ঘটনা। ????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now