বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পরের দিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অনেক দিন পর সকালের এমন পরিবেশ উপভোগ করতে পেরে দারুণ একটা অনুভূতি হচ্ছে। এমন সময় জিনাত চা নিয়ে আসল। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে একটা মিষ্টি হাসি দিয়ে বলল " ভাইয়া তোমার চা চিনি ছাড়া। বাবাহ্ ....মানুষ কি ভাবে চিনি ছাড়া চা খাই, আমি ভেবে পাইনা " এই বলে সে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। তার হাসি দেখে আমি বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম।তার হাসি দেখে আমি আবার প্রেমে পরলাম। মেয়েটি এত সুন্দর করে হাসতে পারে আর আমি কোনদিন লক্ষ্য করি নি। এর পেছনে অবশ্য একটা কারণ আছে।
তার হাসি দেখতে দেখতে ভাবতে লাগলাম একজন মানুষ এত কষ্ট নিয়ে প্রান খুলে হাসতে পারে।
-------_–--–-–--––-------------–_--—--------------_--––-------------–-–---
আজ থেকে প্রায় ২০ বছর আগে, আমাদের বাসায় একটা জীবন্ত পুতুল আসে। পুতুল টা স্বর্গের পরীকেও হার মানাবে।
হ্যাঁ, এই পরী হচ্ছে জিনাত।
পুরো নাম জিনাত হাসান শাওন। আমার ছোট খালামণির মেয়ে। আর আমি জাহিদ হাসান সবুজ। আমরা যেদিন জিনাত-দের বাসায় যায়। সেদিন আমার বয়স খুব বেশি হলে ৬বছর হবে। আর ওর বয়স মাত্র তিন মাস হবে। আমি সারাদিন পরীটার কাছে বসে ছিলাম। পরীটা যেন কেমন করে হাসত, আজ যেমন করে হাসল ঠিক যেন তেমনি করে। আমি শুধু তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতাম। ঠিক আজকের মতই।
আমরা সেখানে তিন দিন ছিলাম আর আমি সে কয়দিন আমি সবসময় তার পাশে পাশে ছিলাম। যেদিন আমরা চলে আসছিলাম, সেদিন কতই না কান্না করে ছিলাম। আমি পুতুল ছাড়া আসব না। কেমন পুতুল টা শুধু মিটিমিটি হাসে। এত হাসে কেন?ইসস্ হাসলে পুতুল টাকে বেশ সুন্দর লাগে। দেখলেই আদর করতে ইচ্ছা করে ।আমি মাকে বার বার বলতে লাগলাম "পুতুল টা আমাদের বাসায় নিয়ে চল না মা" সাথে সেই লেভেলের কান্না। সবাই আমার অবস্থা দেখে হেসে লুতপুতি। এদিকে আমার অবস্থা বেগতিক। অবশেষে খালুজান এসে হেসে হেসে বলে " বাবু, পুতুল টা তো তোমার।পুতুল টা আর একটু বড় হোক তখন সে তোমার কাছে থাকবে। অবশেষে অনেক বুঝিয়ে আমায় বাসায় নিয়ে আসা হলো।
এখন ভাবি, আমি যদি তাকে এত পছন্দ করতাম তবে কি ভাবে তাকে এত অবহেলা করলাম।
নাহ্ আর অবহেলা করব না। এইবার পুতুল টাকে অনেক অনেক ভালবাসব। এইবার সত্যি সত্যি অনেক ভালবাসব। একেবারে মনের মত করে ভালবাসব।
To be Continued
Part 4.coming Soon
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now