বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সন্দেহ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ovro Amrito (০ পয়েন্ট)

X বাসাতে বউয়ের ছোট বেলার বান্ধবী এসেছে।অনেক দিন পর দেখা তাই হাজার বছরের জমানো কথাগুলো একে অপরের সাথে শেয়ার করছিল।কিন্তু হঠাৎ করেই বউয়ের বান্ধবী আমাকে নিয়ে প্রশ্ন তোলো। . -এই তোর জামাই কোথায় চাকরী করে রে ?(বউয়ের বান্ধবী) -BMC মাল্টিন্যাশনাল কোম্পানিতে।(বউ) -বলিস কি !আমার জামাই ও তো ঐ কোম্পানিতে চাকরী পেয়েছে। -ওমা তাই ! -হুম।আচ্ছা তোর জামাইয়ের পোস্ট কি ? -সফটওয়্যার অপারেটর। -বাহ !তাহলে তো তোর জামাই বেশ ভালোই বেতন পায়। -ভালো আর পেলো কোথায় !যা পায় তাতে তো ফ্ল্যাট ভাড়া আর অন্যান্য খরচেই সব ফুরিয়ে যায়। -কোনো আমার জামাই তো নিচু পোস্টে থেকেও প্রায় ৬০ হাজারের মতো বেতন পায়।আর তুই বলছিস তোদের চলেই না। -আমার জামাই তো মাসে ৪০ হাজার আমার হাতে দেয়। -হতেই পারে না। তোর জামাইয়ের যে পোস্ট তাতে তো বেতন ১লাখ পেরিয়ে যাবার কথা আর তোকে এই কয় টাকা দেয়।আচ্ছা তোর জামাইয়ের অন্য কোথাও অবৈধ সম্পর্ক নেই তো ? -কি বলিস এসব !আমার জামাই এমন হতেই পারে না। -তাহলে তোর জামাই ওর মাসের বেতন এত কম দেয় কেনো তোকে ? -সত্যিই তো ও আমার কাছে এত কম টাকার হিসাব দেয় কেনো ? -তুই একটু খোঁজ নিয়ে দেখ ওর অন্য কোথাও রিলেশন আছে নাকি ? -ঠিক বলেছিস ওকেও আমার ইদানীং সন্দেহ হয়।আজকে আসুক ও ওর সাথে আমার একটা বোঝাপড়া করতে হবে। -খুঁটিয়ে খুঁটিয়ে জিঞ্জাসা করবি।ও যেনো বুঝতে না পারে তুই ওকে সন্দেহ করছিস। -হ্যাঁ তাই করবো।আমাকে জানতেই হবে ও ওর বেতন আমার থেকে লুকায় কেনো ? -আচ্ছা তাহলে আজকে আমি উঠি। -এত বছর পরে এলি আর এখনি চলে যাবি ? -এখন তো তোর পাশের ফ্ল্যাটেই আছি। প্রায়ই দেখা হবে।আর তোর জামাইয়ের থেকে কিন্তু অবশ্যই জেনে নিস।নাহলে পরে কিন্তু পস্তাবি। . অতঃপর বউয়ের বান্ধবী চলে যায়।কিন্তু আমার বউয়ের মাথা থেকে তার বান্ধবীর বলে যাওয়া কথাগুলো কিছুতেই ভুলতে পারছে না।সে এখন ভাবছে আমি হয়তো তার সাথে বিস্বাসঘাতকতা করেছি।সন্ধ্যার পরে যখন অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে বসে একটু টিভি দেখছিলাম তখনি বউ এসে টিভিটা বন্ধ করে দিলো। . -কি ব্যাপার টিভি বন্ধ করলে কেনো ? দাওতো রিমোট টা দাও এখনি খেলাটা শেষ হয়ে যাবে।(আমি) -খেলা শেষ হলে হোক।(বউ) -কি ব্যাপার আজকে তোমার এত রাগ হলো কেনো ? -তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। -কি কথা ? -আগে বলো আমি যেটাই জিঞ্জাসা করি তুমি তার সত্য জবাব দিবে। -কোনো তোমাকে কি আমি কখনো মিথ্যা বলেছি ? -তোমার স্যালারি কত ? -হঠাৎ এই প্রশ্ন করলে যে ? -যা বলেছি সেটার উত্তর দাও। -কেনো আমি যে টাকা তোমাকে দিই তাতে কি তোমার সংসার চলছে না ? -আমি তোমার বেতনের পরিমান জানতে চেয়েছি। -সেটা তোমার না জানলেও চলবে। -সেঠা আর আমাকে বলবে কেনো ?এখন যে নতুন জনকে পেয়েছো তাই পুরাতনকে ভুলে গেছো। -মানে ? -মানে টা তোমার অজানা নয়। -তুমি কি বলতে চাও আমার অবৈধ সম্পর্ক আছে ? -তা নয়তো কি !যদি তোমার অবৈধ সম্পর্ক না থাকতো তবে তুভা অবশ্যই আমাকে জানাতে। -আমি ১লাখ বেতন পায়।এবার তোমার শান্তি হয়েছে তো ? -আমি তো এতদিন সন্দেহ করতাম এবার তো নিশ্চিত হলাম তোমার অবৈধ সম্পর্ক আছে। -দেখো এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। -ও সত্যি বললেই বাড়াবাড়ি হয়ে যায়। আসলে তুমি অমায় এখন আর ভালোই বাসো না।আর বাসবেই বা কিভাবে এখন তো নতুন কাউকে পেয়েছো। -দেখো তুমি কিন্তু লিমিট ক্রস করছো।আমি তোমাকেই ভালোবাসি। -তাহলে হিসাব দাও বাঁকি ৬০হাজার টাকা তুমি করো ? -সেটা তোমাকে আমি বলতে পারব না। -বলবে কিভাবে পর নারীর সাথে সম্পর্ক থাকলে সেটা কি আর স্ত্রীকে জানানো যায়। . নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। কষিয়ে দিলাম এক থাপ্পড়।এই প্রথম আমি ওর গায়ে হাত তুললাম।ও প্রায় কেঁদেই ফেললো। . -চল আমার সাথে তোকে আজ আমি দেখাব আমি আমার বেতনের টাকা কি করি। . অতপর ওর হাত ধরে টানতে টানতে স্থানীয় এতিম খানাতে নিয়ে এলাম। . -একি আমাকে এখানে নিয়ে এলে কেনো। -তুই দেখবি না আমি আমার টাকা কি করি? . কথাটি বলা মাত্রই ২০-৩০জন বাচ্চা আবির ভাইয়া এসেছে আবির ভাইয়া এসেছে বলতে বলতে আমাকে ঘিরে ধরলো।আমার টাকা দিয়েই এদের সব খরচ চলে।এদিকে বউ দেখি বিস্ময়ের চোখে তাকিয়ে আছে।হঠাৎ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। . -এই পাগলি কাঁদছো কেনো ? -আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও। -তুমি তো কিছু ভুল করোনি।স্বামীর প্রতিটা কাজের হিসাব রাখা স্ত্রীর কর্তব্য আর তুমি সেটাই করেছো। -তবুও তোমাকে সন্দেহ করে অনেক কষ্ট দিয়েছি। -আরে এসব ব্যাপার না।আমি কিছু মনে করিনী। -আচ্ছা তুমি এত ভালো কেনো ? -কারন যার বউটা এত ভালো তার জামাই কি খারাপ হতে পারে ? . অতপর পাগলিটা লজ্জা পেয়ে বুক মাথা লুকালো।জানি এ গল্পের শেষ না হওয়া পর্যন্ত ও আর মাথা তুলবেই না। . লেখাঃ অভ্র অমৃত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৬৬ জন


এ জাতীয় গল্প

→ সন্দেহের ইট আর বিশ্বাসের সিমেন্ট
→ সন্দেহ কর?
→ "সন্দেহ"
→ সন্দেহের রাজকুমারী
→ সন্দেহ ও ভালোবাসা
→ সন্দেহের রাজকুমারী
→ গন্ধটা সন্দেহজনক
→ পাগলির সন্দেহ
→ ভালোবাসো? – কোন সন্দেহ আছে?
→ সন্দেহ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now