বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
ইমাম শামিল ( রহ:)
"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান zami (০ পয়েন্ট)
X
রুশ জার সম্রাটদের কলিজায় দীর্ঘ অর্ধশত বছর থাবা বসানোে এক সিংহ ।
উসমানী খিলাফতের সৈনিক ইমাম শামিল ( রহকে বলা হয় আঠারো শতকের রুশ সিংহ। দা গেস্তান ও ককেশাসের এই মহান বীর অর্ধশত বছর ধরে নাকানি চুবানি খাইয়েছেন প্রতাপশালী রুশ জার সম্রাটদের। ইতিহাস তাই তাকে করে রেখেছে অমর, অক্ষয়।
এক যুদ্ধে তার পাঁজরের তিনটি হাড় কেটে যায় ও তাকে ঘেরাও করে ফেলে জার সৈন্যরা। তখন তিনি তার বিখ্যাত ঘোড়ায় চড়ে এক লাফে আল্লাহু আকবার হুংকার দিয়ে, তিন সারি সৈন্যের মাথার উপর দিয়ে চলে যান। এরপর থেকেই তিনি সিংহ বলে পরিচিত।
বিখ্যাত লেখক লিউ তলস্তয়কে তার খালা জোর করে যুদ্ধে পাঠান শুধুমাত্র ইমাম শামিল কে দেখতে। যেনো তিনি গর্ব করে বলতে পারেন তার ভাগিনা ইমাম শামিলকে দেখেছে। এ যুদ্ধের অভিজ্ঞতা নিয়েই তলস্তয় লিখেছিলেন কাফকার ডায়রি ও ওয়ার এন্ড পিস নামের জনপ্রিয় দুটি বই।
অর্ধশত বছর লড়াই করে শেষ বয়সে এক প্রচন্ড যুদ্ধে পরাজিত হন তিনি। তার কয়েকজন নায়েব সহ বন্দি হন তিনি। কিন্তু আত্মসমর্পন করেন নি তিনি। জার সম্রাট আলেক্সজ্যান্ডারই তাকে সসম্মানে সেন্ট পিটার্সবার্গে নিয়ে তার ইচ্ছা অনুযায়ি মদিনায় পাঠিয়ে দেন। অবশেষে সেখানেই তিনি ইন্তেকাল করেন।
আজো তিনি উজবেক, আফগান, চেচেন এলাকার স্বাধীনতার প্রতীক আর প্রেরণার উত্স। সেসব অঞ্চলে খিলাফতের প্রথম পতাকাবাহী। তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম। তার বীরত্বে মুগ্ধ হয়ে তার শত্রুরাই সেন্ট পিটার্সবার্গে তৈরী করে তার প্রতিকৃতি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now