বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৭)

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X #দ্যা এডভেঞ্চার অব ডক্টর গ্রিফিনো ???? #ফ্যান্টাসি #৩য় গল্পঃকারাজানের কালো ঘোড়া #৭ম পর্ব #জাকিউল অন্তু কারাজানের কালো ঘোড়াদের আক্রমণকারী দলটিও আক্রান্ত দলের মতই শুন্যে ভাসছে ধীরে ধীরে। ইতিমধ্যে নিরীহ ঘোড়ার দল বেশ খানিকটা উপরে উঠে গিয়েছে।সমস্ত ঘটনা ঘটেছে খুব বেশী হলে দু থেকে আড়াই মিনিটে। সব আমার সামনে অবস্থিত গাছের ফলের গুন! নোভ্যালী আসলে জাদুকরী ফলের বাগান। আরো না জানি কত রকমের অদ্ভুত ক্ষমতাযুক্ত ফল আছে এই বাগানে সেটা কেবলমাত্র ঈশ্বর জানেন।ঘোড়াদের এত বিশাল আকারের পেছনেও সম্ভবত নোভ্যালী বাগানের কোন ফলের অবদান আছে। আমার ওড়ার জন্য পিঠের ডানাই যথেষ্ট । তন্ময় কে বললাম" নিজে নিজে ওড়ার মজা নিতে চাইলে ঐ ফলটা খেয়ে দেখতে পারিস। অবশ্য তোর মতো শুকনো ছেলে যদি আবার বেশী দূরে উড়ে যাস সে ভয়টা আছে ।তবে সমস্যা নেই। আমি আছি তোকে রক্ষা করার জন্য ।" তন্ময় আমার কথায় লাফিয়ে উঠে একটা ফল ছিঁড়ে নিলো গাছ থেকে। তারপর তৎক্ষণাৎ কামড় বসালো হলুদাভ ফলটাতে। আন্দাজ এক মিনিট পর ও সোজা হয়ে ভাসতে লাগলো শুন্যে । তারপর আচমকা প্রবল বেগে ছুটে গেলো আকাশের দিকে ।আমি এই ঘটনায় হতবুদ্ধি হয়ে গেছি। তাড়াতাড়ি নিজের ডানাদুটো জোরেশোরে ঝাপটে ওর পিছু নিলাম ।ওদিকে নোভ্যালীর গাছপালা ছাড়িয়ে ওপরে উঠতেই এক দুর্দান্ত দৃশ্য চোখে পড়লো। আকাশপথে ওজনদার ঘোড়াগুলো দুভাগে বিভক্ত হয়ে ভাসছে। তন্ময় তাদের নাগালের মধ্যে এসে পড়েছে। এতে দুদল ঘোড়াই হতভম্ব হয়ে গেছে।ভয় হচ্ছে আক্রমণকারী ঘোড়ার দল কখন তন্ময় কেই আক্রমণ করে বসে। এই ঘোড়াগুলো কখনো মানুষকে দেখেনি। আমি যদি হুট করে উড়ে গিয়ে তন্ময়কে ধরে ফেলি তখন হয়তো এরা ভড়কে গিয়ে হামলা করে বসতে পারে। কি মুশকিল! এখন কি করা যায়? তন্ময় নির্বিকার। এত বিশাল সব মাংসাশী ঘোড়ার সামনে কাচুমাচু হয়ে ভাসছে বেচারা। ভুলটা আমার।এই চরম সংকটের মুহূর্তে কি দরকার ছিলো ওকে ফল খাওয়ানোর? কিন্তু এখন অন্য উপায় ভাবতে হবে। যাতে ঘোড়াগুলো টের পাওয়ার আগেই কোন একটা পদক্ষেপ নেয়া যায়। আমি দ্রুতবেগে উড়তে পারিনা। ডানার জোর কম। তন্ময়ের কাছে হালকা বেগে উড়ে গেলে হিংস্র ঘোড়াদের চোখে পড়ে যাবো। তাতে বিপদ বাড়বে বৈ কমবেনা। ওডিলি কি এখন আমায় সাহায্য করবে? "হ্যা করবো ডক্টর! আমি সর্বদা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। " হঠাৎ ওডিলির গমগমে আওয়াজ শুনে চমকে উঠেছি। কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পেরে ভালো লাগছে। বললাম "কি করা যায় এখন। আমাকে দ্রুত তন্ময়ের কাছে পৌছে দিতে পারবে? ঘোড়াদের ভাবসাব সুবিধের বলে মনে হচ্ছেনা। " "এই কাজের জন্য ছোট্ট একটা প্রশিক্ষণ লাগবে আপনার।" "প্রশিক্ষণ? " "হ্যা!আপনি সাবধানে ডানা নেড়ে একটু পিছিয়ে আসুন। ঘোড়াগুলো যেন টের না পায়। তারপর দুবার পিছিয়ে একবার সামনের দিকে ঝুকে ডানা ঝাপটান। দেখবেন আপনার ওড়ার গতি বেড়ে গেছে। " আমি সময় নষ্ট না করে ওডিলির কথা মোতাবেক কাজ শুরু করে দিলাম। প্রথমবার ওড়ার ছন্দ বুঝিনি। তারপর পরপর তিনবার চেষ্টা করে কৌশল রপ্ত করলাম। এখন সেই কৌশল কাজে লাগাতে হবে। আমি প্রস্তুত। দুবার পিছিয়ে এসে সোজা সামনের দিকে ঝুকে ডানা ঝাপটে দিলাম। অবাক হয়ে দেখি নিজের ওজন যেন অনেক কমে গিয়েছে।সামনের ঘোড়াগুলোকে প্রায় আলোর গতিতে ভেদ করে তন্ময়ের প্রায় কাছাকাছি পৌছে গিয়েছি। ঘোড়াগুলোর ক্ষতি হয়নি। তাছাড়া এত দ্রুত গতিতে পার হবার পরেও সামান্যতম অস্বস্তি লাগছেনা আমার। সময় যেন প্রায় থেমে গেছে। ঘোড়াগুলো কিছু বুঝে ওঠার আগেই তন্ময়কে আঁকড়ে ধরে আগের মতই গতি নিয়ে ওকে বাগানের মাটিতে পৌঁছে দিলাম। থামার পর একটু হয়রান লাগছে। বড় ঘোড়াগুলোর কাছে আমরা খুবই নগন্য আকৃতির প্রাণী । দাঁত নয় ওরা যদি শুধু খুর দিয়েও আমাদের আঘাত করে তবে ওখানেই আমাদের জীবননাশ হয়ে যাবে। তন্ময়কে একটা নিরাপদ জায়গায় রেখে আমার অদৃশ্য তলোয়ারটা দৃশ্যমান করে নিলাম। ডানহাতের ভায়োলেট হিলিং টাচ এখন ফিরে এসেছে। সেই হাতে প্রতিষেধক ফল আর বামহাতে তলোয়ার নিয়ে আমি এক ঝটকায় উপরে উঠে এলাম। তলোয়ার যেকোন অভাবনীয় আক্রমণ থেকে রক্ষার জন্য। আর প্রতিষেধক ফল আর ভায়োলেট হিলিং টাচের মিশেল ঘোড়াগুলোকে আগের মত সুস্থ করে দেবে । আকাশপথে যুদ্ধের দামামা বেজে উঠেছে!আর আমি উড়ে যাচ্ছি সেই যুদ্ধের শেষ দেখতে! (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৯ ও অন্তিম পর্ব )
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৬)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৫)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৪)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৩)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ২)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now