বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন এক শিক্ষক ক্লাসে তার ছাত্রদের বললেন, তারা সবাই যেন সামনের দিন তাদের সাথে একটি করে প্লাস্টিকের ব্যাগে করে আলু নিয়ে আসে। ঠিক করা হলো প্রতিটা আলুকে তারা ঘৃণা করে এমন একজন মানুষের নাম দেওয়া হবে। তো এভাবে আলুর সংখ্যা হবে তারা ঘৃণা করে এমন মানুষের সংখ্যার সমান। পরের দিন সবাই নাম দেওয়া আলু নিয়ে ক্লাসে আসলো। দেখা গেলো কেউ নিয়ে এসেছে দুইটা আলু,কেউ তিনটা, এমন কি কেউ পাঁচটা পর্যন্ত আলু নিয়ে এসেছে। এর পর শিক্ষক তার ছাত্রদের বললেন, তাদের সবার কাজ হলো তারা আগামী এক সপ্তাহ যেখানে যাবে সেখানে আলু গুলোকে সাথে করে নিয়ে যাবে। দুই-একদিন পরে দেখা গেলো ছাত্ররা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া আলুর গন্ধ নিয়ে অভিযোগ করছে। আর যে সব ছাত্রদের কাছে অনেক গুলো করে আলু ছিলো তারা বলল, সব সময় এতো ভারী আলু সাথে রাখা খুব কষ্টকর। অবশেষে এক সপ্তাহ পার হওয়ার পর সবাই আলু সাথে রাখা থেকে মুক্তি পেল। " এবার শিক্ষক তার ছাত্রদের কাছে জিঙ্গেস করলেন,"তোমাদের এই এক সপ্তাহ কেমন কাটলো? সবাই সাথে সাথে আলুর পঁচা গন্ধ আর ভার নিয়ে অভিযোগ করলো। তখন শিক্ষক বললেন" ব্যাপারটিকে তোমরা যাদের কে ঘৃণা করো,বা পছন্দ করোনা তার সাথে তুলনা করো। এই ঘৃণা তোমাদের হৃদয়ের জন্য ক্ষতিকর এবং এই ঘৃণা তোমরা যেখানেই যাও সাথে করে সব জায়গায় নিয়ে যাও। তোমরা মাত্র এক সপ্তাহের জন্য পঁচা আলুর গন্ধ সহ্য করতে পারনি,তাহলে চিন্তা করে দেখো তোমাদের ঘৃণা,যা তোমরা সারাজীবন বহন করো, তা তোমাদের হৃদয়ের উপর কতোটা প্রভাব ফেলে????
আমাদের হৃদয় অনেক সুন্দর একটা বাগান সেখান থেকে প্রতিদিন আগাছা উপড়ে ফেলা উচিত.........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now