বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক তরুন সক্রেটিসকে জিঙ্গেস করেছিলো, সাফল্য লাভের রহস্য কি?
সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন, দেখা হবার পর দুজনে জলের দিকে এগোতে লাগলেন এবং একগলা জলে যেয়ে দাড়ালেন। হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে দিলেন।
ছেলেটি জলের উপর মাথা তুলবার যতোই চেষ্টা করে সক্রেটিস ততোই শক্ত হাতে জলের নিচে ডুবিয়ে রাখলেন।
বাতাসের অভাবে নীল হয়ে গেলো ছেলেটির মুখ। সক্রেটিস তখন তার মাথাটি জলের উপর তুললেন।
ছেলেটি হাঁসফাঁস করে বুক ভরে নিঃশ্বাস নিলো। সক্রেটিস জিঙ্গাস করলেন, যতোক্ষন জলের নিচে ছিলে ততক্ষন তুমি সবচেয়ে আকুল ভাবে কি চাচ্ছিলে?
ছেলেটি জবাব দিল বাতাস।
সক্রেটিস বললেন, এটিই সাফল্যের রহস্য। তুমি যে ভাবে বাতাস চাচ্ছিলে
সেই ভাবে যখন সাফল্য চাইবে তখনই তুমি সাফল্য পাবে। সাফল্যের কোন গূঢ় রহস্য নেই।""
সাফল্যের চালিকাশক্তি আসে সিদ্ধিলাভের জলন্ত আকাঙ্খা থেকে।
নেপোলিয়ান বলেছিলেন"" মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে
মানুষ তাই অর্জন করতে পারে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now