বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শেষবার যখন তাকে দেখেছিলাম তখন সে একটা মেয়ে ছিলো।
এবার যখন তাকে দেখলাম তখন সে আর মেয়ে নাই।
মহিলা হয়ে গেছে।
আমি তখন ছেলে ছিলাম,,
এখনো ছেলেই রয়ে গেলাম।
শেষবার যখন তার সাথে কথা হয়েছিলো তখন দুজনে মিলে প্ল্যান করেছিলাম আমাদের বাচ্চাকাচ্চার নাম কি হবে সেটা নিয়ে! আমরা একহালি বাচ্চা নিবো সেটা কনফার্ম ছিলো। কিন্তু নাম নিয়ে ঝগড়া করেছিলাম দুজনে। সে বললো
-শোন,আমাদের দু ছেলের নাম হবে সাগর আর সূর্য। আর মেয়েদের নাম হবে নদী আর পূর্ণিমা
আমি মানলাম না। এসব ছাতার মাথামার্কা নাম আমার পছন্দ না। ব্যস ঝগড়া শুরু হয়ে গেলো।
এবার যখন তারসাথে কথা হলো তখন তারসাথে দুটো বাচ্চা ছিলো। একটা ছেলে আর একটা মেয়ে। তাদের নাম মাহি আর মিহি। সে বললো
-মাহি আর মিহি। উনি তোমাদের জহির মামা। উনাকে সালাম দাও!
আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার এই দুটো বাচ্চার বাবা হওয়ার কথা ছিলো। অথচ আমি হয়ে গেলাম মামা। বাবা হতে চেয়ে মামা হয়ে যাওয়ার যে কি যন্ত্রণা এটা কেউ বুঝবে না। ইতিহাসেও লেখা থাকবে না। কি অমানবিক এই পৃথিবী!
শেষবার যখন তারসাথে বের হয়েছিলাম তখন সে আমার হাত ধরে থাকতো। তার কোন ফ্রেন্ডের সাথে দেখা হলেই উত্সাহী কন্ঠে বলতো
-আরে তুই! কতোদিন পর দেখা তোর সাথে। আর হ্যা!আয় তোকে পরিচয় করিয়ে দেই। ও আমার বয়ফ্রেন্ড
এবার যখন দেখা হলো তখনো সে হাত ধরেছিলো। তবে সেটা আমার হাত ছিলো না। তার স্বামীর হাত ছিলো। এবারেও সে উত্সাহী কন্ঠে বললো। আমাকে!!
-আরে জহির ভাই! এতোদিন পর দেখা। আর হ্যা আপনাকে পরিচয় করিয়ে দেই! ও আমার হাজব্যান্ড । আর তুমি শোনো। উনি হচ্ছেন জহির ভাই। আমরা একই এলাকায় থাকতাম
আমি হতভম্ব হয়ে তার হাজব্যান্ডের সঙ্গে হ্যান্ডশেক করলাম। বিয়ের পরে বয়ফ্রেন্ডরা যে ভাই হয়ে যায় এটা জানা ছিলো না আমার। বয়ফ্রেন্ড থেকে একই এলাকায় থাকা ভাই হয়ে যাওয়া যে কতোটা কষ্টের এটা যদি কেউ জানতো!!
সেবার যখন সে আমার কাছ থেকে চলে যাচ্ছিলো তখন সে একা যাচ্ছিলো। আমিও একাই দাড়িয়ে দাড়িয়ে দেখছিলাম।
এবার যখন সে চলে যাচ্ছিলো তখন সে আর একা নাই। সাথে দুটো বাচ্চা আছে। হাজব্যান্ড আছে।
আর আমি?
সেবারও একা একা দাড়িয়ে দেখছিলাম। এবারেও একা একা দাড়িয়ে দাড়িয়ে দেখলাম!!
কাল্পনিক R
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now