বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোট গোবিন্দ মন্দির
মন্দির অবশ্যই ধর্মীয় একটি স্থাপনা। তবে প্রাচীন মন্দিরগুলো কেবল কোন ধর্মীয় স্থাপনাই নয়। একইসাথে এখানে এলে আপনি পাবেন অতীত নানারকম ঘটনার সাক্ষী হয়ে থাকা স্থাপনাগুলোর এক ঝলক। তেমনি একটি স্থাপনা হল ছোট গোবিন্দ মন্দির। চার আনি মন্দির চত্তরে নির্মিত এই মন্দিরটি ১৮০০ থেকে ১৮৭০ খ্রিস্টীয় শতকে নির্মিত বলে ধারনা করা হয়। চার আনি জমিদার এই মন্দির টি প্রতিষ্ঠা করেন।
ছোট গোবিন্দ মন্দির রাজশাহীর, পুঠিয়া উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির এবং এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর একটি। রাজশাহী জেলা সদর হতে ৩২ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে পুঠিয়া রাজবাড়ির বিশাল চত্বরের বেশ কয়েকটি নজরকাড়া প্রাচীন মন্দিরের মধ্যে এটি একটি। চারআনি মন্দির চত্বরের গোপাল মন্দির এবং বড় আহ্নিক মন্দিরের পাশে এর অবস্থান। মন্দিরটি বর্গাকারে নির্মিত। মন্দিরের একটি মাত্র কক্ষ রয়েছে। মন্দিরের পূর্ব ও দক্ষিণ পাশে সরু বারান্দা এবং দক্ষিণ দিকে তিনটি এবং পূর্ব দিকে একটি প্রবেশ পথ আছে। পোড়ামাটির ফলক দ্বারা মন্দিরের চারপাশের কর্ণার ও দরজার দুপাশ নান্দনিকভাবে সজ্জিত। এটির উপরে একটি ফিনিয়েল বিশিষ্ট চুড়া আকৃতির ছাদ আছে ও কার্নিশ ধনুকের ন্যায় বাকানো। দেয়ালের ফলক গুলোতেও যুদ্ধের কাহিনী, বিভিন্ন হিন্দু দেব দেবীর চিত্র, সংস্কৃত ভাষায় রচিত পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত। তো কী ভাবছেন? কবে যাচ্ছেন ছোট গোবিন্দ মন্দিরকে দেখে আসতে?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now