বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

⭐পাগল প্রেমিক⭐

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আল-মামুন আলম আরজু (০ পয়েন্ট)

X চাকরি হয়েছে? - জ্বী। - বেতন কত জানতে পারি? - পারেন কিন্তু বলবো না। ছেলেদের বেতন জানতে নেই। - তবে আমার বয়স জানতে চেয়েছিলেন কেনো সেই দিন? জানেন না, মেয়েদের বয়সও জানতে নেই। - জানলে কি হয়? - বয়স বেড়ে যায়। - বেতন আপনার বয়সের অর্ধেক এটা বলার জন্য জানতে চেয়েছিলাম। - ভাববেন না। এতেই চলে যাবে আমাদের। - হুম। - হুম হুম করবেন না আমার সাথে। - আচ্ছা করবো না। - বেতন পেলে আমার কিছু চাওয়ার আছে। দিবেন? - না চাইলেও দিবো। - চাইলে দিবেন। না চাইলে কিছু দিতে হবে না। কিছু লাগলে আমি চেয়ে নিবো। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিবো আমার এটা লাগবে, সেটা লাগবে। - আপনাকে কিছু দিলে আপনার মুখের হাসিটা দেখতে ভালো লাগে। - খুশিতে যদি চোখে পানি চলে আসে। তখন কেমন লাগে? - এর উত্তর ভেবে আসি নাই। - আপনি কি কথা আগে থেকে কি কি বলবেন ঠিক করে আসেন? - হুম। ভালোবাসার ১০১ টি উপায় একটা বই থেকে কিছু শিখেছি গতকাল। - দাম কত? - বন্ধু থেকে ধার নিয়েছি। - ভালোবাসার কথা বলতেছেন, তাও ধার করা কথা!! - বেতন পেলেই বই এর দাম দিয়ে দিবো। তাহলে আর ধার করা কথা হবে না। - মজার মজার কথা শিখেছেন দেখছি। কৌতুকের বই ও কিনেছেন নাকি? - না। বলেছি না আপনার হাসিটা দেখতে ভালো লাগে। আপনি হাসলে আমার বেতন বেড়ে যায়। ছেলেদের বেতন বাড়লে মেয়েদের বয়স কমে যায়। ভালোবাসার মাঝে এটা অন্য মজা। কিছু ব্যাপার উল্টো ভাবে হয়। আমি আপনার মুখের হাসি দেখতে চাই। এই হাসি দেখার জন্য যদি ভালোবাসার ১০০০০১ টি টিপসের বই কিনতে কিনতে বেতন শেষ হয়ে যায় তবে তাতেও রাজি আমি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now