বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যার রহস্যের শেষ নেই। কিছু কিছু স্থানে যেতে মানুষ ভয় পায়, আবার কিছু কিছু স্থান আনন্দের মাঝেও বেদনার অনুভব জাগায়। কিছু জায়গা আছে যেখানে আপনি দীর্ঘশ্বাস না নিয়ে পারবেন না।
এমন কিছু ভয়ানক স্থান রয়েছে যেখানে ঘুরে আসার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আসুন জেনে নেয়া যাক সে সকল স্থানের কথা-
(বাকি অংশ)
১. Ship Graveyard in Muynak/ Uzbekistan:
একসময়ের সমৃদ্ধ বন্দরনগর আজ এরকম পুরনো ভুতুড়ে জাহাজের আশ্রয়স্থল।
২. Jatinga (Assam) / India:
ভারতের আসাম রাজ্যর “দিমা বাসাও” জেলাতে অবস্থিত এই গ্রামের নাম জাতিঙ্গা। বছরের একটি নির্দিষ্ট সময় এ গ্রামের আকাশ হতে শত শত পাখি ইচ্ছাকৃত ভাবে মাটিতে পড়ে মৃত্যুকে বরন করে।
৩. Akodesseua Fetish Market/ Togo:
টোগো এর রাজধানী লোমে তে অবস্থিত এই অদ্ভুত বাজারে কালো জাদু ও ভুদু এর সব উপকরন পাওয়া যায়।
৪. Centralia (Ghost Town) Pennsylvania/ United States of America:
১৯৬২ সালে ভূগর্ভস্থ খনিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পড়ে এই শহরের রাস্তায় ফাটল দেখা দেয় এবং ঘরবাড়ি ভেঙ্গে যেতে থাকে। ১৯৮১ তে এই ভুতুড়ে শহরে মাত্র ১০০০ জন অধিবাসী ছিল যা ২০১০ এ মাত্র ১০ জনে নেমে আসে। বর্তমানে এই শহরটি পুরোটাই ভেঙ্গে ফেলা হয়েছে। তবুও এখনও কিছু মানুষ এখানে বসবাস করে।
(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now