বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বন্ধুত্বের বন্ধন পর্ব ৩

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বকুল রায় (০ পয়েন্ট)

X রাজকুমার বললো,কী ব্যাপার কথা বলছো না কেন? তখন মন্ত্রীপুত্রের পরীর কথা মনে পড়ে গেলো।যে সে যদি এসব কথা বলে,তবে সে পাথর হয়ে যাবে। তবু সে তখন বলা শুরু করলো সব কথা।তার কথা শেষ হতে না হতেই মন্ত্রীপুত্র পাথরে পরিনত হলো। তখন রাজকুমার সব বুঝলো,তখন তার বন্ধুর জন্য দুঃখ করতে লাগলো।আর প্রতিজ্ঞা করলো যে,সে তার বন্ধুকে বাঁচিয়ে তুলবেই।তারপর রাজকুমার রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে চলে গেল।রাজপ্রাসাদে ফিরে কারো মন ভালো নেই।এভাবে কেটে গেল এক বছর। একদিন খবর এলো যে,রাজকুমারী এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিল।তার চোখ মুখ মমতায় ভরা।সারা রাজপ্রাসাদে খুশির বন্যা বয়ে গেল।সবাই হাসিখুশি।কেবল হাসি নেই রাজকুমারের। রাজকুমরী জিজ্ঞেস করলো,কী ব্যাপার,আমাদের সন্তান হয়েছে,আর তুমি খুশি নও! রাজকুমার বললো,আমি খুশি হবো না দুঃখী হবো কিছুই বুঝতে পারছি না। রাজকুমারী বললো,কেন? তখন রাজকুমার এক বছর আগের কথা স্বরণ করতে বললো রাজকুমারীকে।তখন রাজকুমারীর মনে পরে গেল।যার জন্য রাজকুমার বেঁচে গেছে,সেই মন্ত্রীপুত্রের কথা।তাই সে কাঁদতে থাকলো।তখন রাজকুমার তার প্রতিজ্ঞার কথা বললো।তখন সবাই বাধা দিতে লাগলো।কে জানে,মন্ত্রীপুত্র আর ভালো হবে কী না।কিন্তু রাজকুমার বললোঃ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১২ জন


এ জাতীয় গল্প

→ বন্ধুত্বের বন্ধন পর্ব ৪
→ বন্ধুত্বের বন্ধন পর্ব ১
→ বন্ধুত্বের বন্ধন পর্ব ২
→ বন্ধুত্বের বন্ধন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now