বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মন্ত্রীপুত্র অপেক্ষা করতে লাগলো।
এক সময় রাজকুমারীর নাক থেকে বেড়িয়ে এলো এক ভয়ঙ্কর সাপ।
মন্ত্রীপুত্র আগে থেকেই একটা কুড়াল নিয়ে তৈরি হয়ে ছিলো।যেই না সাপটা বের হলো,অমনি এক কোপ!সাপটা তো মরে গেল।কিন্তু একটা ভূল হয়ে গেল।হাজার সাবধানতা সত্বেও এক ফোটা রক্ত রাজকুমারীর বুকে গিয়ে পরলো।তার তখন পরীর কথা মনে পড়লো,যদি এক ফোটা রক্তও রাজকুমারীর শরীরে পরে,তো তা তেকে আরো সাপের সৃষ্টি হবে।
তাই মন্ত্রীপুত্র মহাচিন্তায় পরলো।সে অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলো যে,সে তার জিহ্বায় সাতভাজ কাপর পেচিয়ে সেই রক্ত তুলবে।তাই যেমন ভাবা তেমনি কাজ।
সে যেই রাজকুমারীর বুক থেকে তার জিহ্বায় কাপর পেচিয়ে রক্তের ফোটা তুললো,অমনি রাজকুমারীর ঘুম ভেঙ্গে গেলো।সে দেখলো মন্ত্রীপুত্র তার বুকে জিহ্বা দিয়ে চাটছে।তাই সে রাজকুমারকে ঘুম থেকে ডেকে তুললো।রাজকুমার ঘুম থেকে উঠলো।আর রাজকুমারীর কথা শুনলো।তারপর তার বন্ধুকে সব বললো,কি ব্যাপার!এই অভিযোগ কী সত্য?
মন্ত্রীপুত্র বললো,হ্যাঁ।
রাজকুমার বললো,কিন্তু তুমি কেন এমনটা করলে?আমি তোমায় বিশ্বাস করেছি।নিশ্চয়ই তো একটা কারণ আছে।সেটা কী?
মন্ত্রীপুত্র চুপ করে থাকলো।কারণ,সে বললে পাথর হয়ে যাবে। (চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now