বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক রাজার এক রাজপুত্র ছিল।রাজপুত্রের ছিল মন্ত্রীপুত্রের সাথে ভাব।
একদিন দুই বন্ধু শিকারে গেল।সেখানে রাজপুত্র এক রাজকুমারীর প্রেমে পরে গেল।সেখানে তাদের বিয়ে হলো।রাজকুমার ও রাজকুমারী বাসর ঘরে চলে গেল।
এদিকে মন্ত্রীপুত্র একটু বিশ্রাম করছিলো।এমন সময় সেখানে নেমে এলো এক পরী।পরী বললো,হে মন্ত্রীপুত্র,তোমার বন্ধুর খুব বিপদ।আজ রাতে রাজকুমারীর নাক থেকে এক সাপ বের হবে।সাপটা তোমার বন্ধুকে দংশন করবে।
মন্ত্রীপুত্র বললো,এর হাত থেকে কী বাঁচার কোন উপায় নেই?
পরী বললো,একটা উপায় আছে।যদি তুমি সাপটাকে এক কোপে হত্যা করতে পারো,তবে তোমার বন্ধু বাঁচবে।
মন্ত্রীপুত্র বললো,এ আর কি কঠিন কাজ।আমি পারবো।
পরী বললো,তবে সাবধান!এক ফোটা রক্তও যেন রাজ কুমারীর শরীরে না পরে।তাহলে ঐ ফোটা রক্ত থেকে আরো অনেক সাপ জন্ম নেবে।
মন্ত্রীপুত্র বললো,আমি পারবো।
পরী বললো,আর যদি একথা তুমি কাউকে বলো,তুমি পাথর হয়ে যাবে।
মন্ত্রীপুত্র বললো,পাথর থেকে মানুষ হওয়ার কী হবে?
পরী বললো,যদি তোমার বন্ধু তোমার নামে তাদের প্রথম সন্তান বলি দেয়,তবেই তুমি মানুষ হবে।আর বলি না দিলে তুমি আজীবন পাথর থাকবে।
একথা শুনে মন্ত্রীপুত্র পরীকে বিদায় দিয়ে সে তার বন্ধুর বাসর ঘরে গেল। (চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now