বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এদেশে ফেইসবুক ব্যাপারটা বেশ ছড়িয়েছে। গত নয়-দশ বছর ধরে শত দুঃখ-কষ্ট-হাসি-আনন্দের সাক্ষী হয়ে আছে ফেইসবুক। প্রতিদিন নতুন নতুন হাজারো মানুষ যোগ দিচ্ছে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে। দেখা যাক এদেশের ফেসবুক ইউজাররা কেমন।
মহা সিরিয়াস লোকজন
এই গ্রুপে ফেইসবুকের কবি-সাহিত্যিকরা পড়েন। বৃষ্টি হলেই এরা দুই-তিন বস্তা ভয়াবহ স্ট্যাটাস নিয়ে হাজির হন। তাছাড়া যেকোনো ট্রেন্ড বা তাজা খবর বের হলেই হলো! শিওর থাকুন, জ্বালাময়ী কিছু পোস্ট দেখবেন। এদের ভয়ে কোনো ট্রেন্ডে অংশ নিতেও ভয় লাগে। দেখা গেল ট্রাম্প অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে আমি হয়তো মজার কোনো ছবি পোস্ট করলাম আর একজন মহা সিরিয়াস লোক যথারীতি একটি জ্বালাময়ী কমেন্ট করে বসলেন। নিজেকে তখন এতটা তুচ্ছ মনে হয়!
জিরো ডট ফেসবুক ইউজার
এই ব্যাপারটা আজকাল কিছুটা কমে গেছে। তবে একটা সময় এ ধরনের ইউজার প্রচুর ছিলো। ব্যাপারটা তেমন ভয়ানক কিছু না, তবে একটা সমস্যা হত যে, এরা কোথাও লাইক বা কমেন্ট করলেই ঝামেলা। কারণ দুঃখের বিষয় হচ্ছে জিরো ফেসবুকের নোটিফিকেশন দেখতে গেলেই এরর মেসেজ দেখাতো।
আত্মীয় স্বজন
এ ব্যাপারটাও তেমন ভয়াবহ কিছু না, তবে একটা গিট্টু রয়েই যায়। এদের ভয়ে প্রাইভেসি সেটিং প্রতিটি পোস্টে চেঞ্জ করতে হয়। ছবিতেও এদের কমেন্ট দেখার আগে প্রার্থনা করে নেই আমরা প্রায়শই। আপনার খালা বা নানি হয়তো খুবই চমৎকার একটা মানুষ এবং আপনার ভীষণ প্রিয় একজন ব্যক্তি। কিন্তু আপনি কখনই চাইবেন না বন্ধুদের নিয়ে বাঁদরামি করার সময় তোলা ছবিগুলো তারা দেখুক।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now