বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

(বুক রিভিও) রুদ্রপ্রয়াগ-এর মানুষখেকো চিতা

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X রুদ্রপ্রয়াগ-এর মানুষখেকো চিতা শিকার কাহিনির প্রতি আমার দুর্বলতার শুরু কর্নেল প্যাটারসনের “সাভোর মানুষখেকো” পড়ার পর থেকে। এরপর থেকে পড়া হয়েছে অনেক শিকার কাহিনী-ই। এর মধ্য থেকে আমাদের আজকের আয়োজন বিখ্যাত শিকারি জিম করবেটের লেখা ‘দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ’ নিয়ে। ১৯১৮ সাল। মানুষখেকো চিতাদের হাতে বন্দী হয়ে পড়েছিল ভারতের রুদ্রপ্রয়াগ অঞ্চলটি। সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলো গ্রামবাসী। প্রতিদিনই কোনো না কোনো ঘরে প্রিয়জন হারানোর বিলাপ শোনা যেত এবং এটাই যেন স্বাভাবিক হয়ে পড়েছিল। ১৯১৮-১৯২৬ সাল পর্যন্ত ১২৫ জন মানুষ চিতাটির খাদ্যে পরিণত হয়েছে। অবশেষে মানুষখেকো চিতার পিছু নিলেন জিম করবেট। কিন্তু তাঁরও একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে। কিছুতেই বাগে আনতে পারছিলেন না তিনি এই চিতাটিকে। বরং একজনের পর একজন মানুষকে প্রাণ দিতে হচ্ছিলো। অবশেষে একদিন সিদ্ধান্ত নিলেন, আজ এই চিতাটিকে না মারতে পারলে চলেই যাবেন অঞ্চল ছেড়ে। সমস্ত প্রস্তুতি শেষ করলেন তিনি। এইবার শুধু চিতার অপেক্ষা! করবেট কি পেরেছিলেন চিতার আতঙ্ক থামাতে? জানতে হলে পড়ে ফেলুন চমৎকার এই বইটি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now