বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

উপলব্ধি

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান জাহেদ আহমদ(guest) (০ পয়েন্ট)

X মাজ কেবল মানুষকে টিঁকে থাকার সুবিধা দেয় না, বরং মানুষকে বড় করে তুলে,মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেয়,মানুষের জীবনকে বিকশিত করে । সমাজে কিছু স্থুলবুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষে পরিপূর্ণ । তারা অন্যের জীবনের সফলতা ও স্বার্থকতা বিনষ্ট করার মধ্যে তাদের সফলতা খুঁজে পায়। এদের একমাত্র আত্মশক্তি হলো অহংকার নামের এই নিকৃষ্ট বস্তু । তাদের কথা শুনলে মনে হয় উপলব্ধিহীন আন্তরিকতাহীন বুলি । জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয় । জীবনের একটা নিজস্ব গতি আছে, বিকাশ আছে,আছে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়ার কাজ । তাই তো বলতে হয় কবি মোতাহের হোসেন চৌঃ র সেই কথা গুলো, তিনি বলেছিলেন, জীবনের গতি ও বিকাশকে বৃক্ষের জীবনের সাথে উপলব্ধি করতে, তা না হলে জীবনের স্বার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না । আসলেই আমাদের জীবনের অনেকাংশেই বৃক্ষের সাথে মিল রয়েছে । একটু গভীর চিন্তাভাবনা কি আমূল পরিবর্তন ই না করতে পারে মানুষের জীবনের । বর্তমান সমাজে গভীর চিন্তাভাবনার লোক ই টিকে থাকতে পারে, অন্যথায় দুর্বল চিন্তাভাবনার লোকজন অকালেই ঝরে পরে । কবি মোতাহের হোসেন আরও বলেছিলেন, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। একটা বৃক্ষ তাঁর জীবনকে কত দুঃখ, কত ঝড় উপেক্ষা করে বড় করে তুলে । একটা বৃক্ষ জীবনের সেই সূচনা থেকে ক্লান্তি লগ্নি পর্যন্ত অন্যের নিয়োজিত থাকে । যাকে আমরা আত্মবিসর্জন বলি।একটি মানুষ যখন সফলতার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়,তখন তারা যেন তা দের জীবনকে একটু বৃক্ষের সাথে মিলিয়ে নেয় । মহান আল্লহর কি অপরুপ এক সৃষ্টি মানব যার সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তারই আরেক অনন্য সৃষ্টি বৃক্ষের সাথে।বৃক্ষ হতে পারে মানব জীবনের এক অনন্য নিদর্শন । বৃক্ষের জীবনে কেবল বৃদ্ধির ইতিহাস । একটা বৃক্ষ হাজারটা জীবন বদলে দিতে সক্ষম । সমাপ্ত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০০ জন


এ জাতীয় গল্প

→ উপলব্ধি
→ উপলব্ধি
→ ভালবাসার প্রয়োজনীয়তা উপলব্ধি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now