বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক রাজা ও একটি গাছের বীজ (পর্ব-০২)

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ফেরদৌস ইবনে আবু বকর (০ পয়েন্ট)

X এই কিশোর বালকদের মধ্যে একজন বালকের নাম লিঙ্ক। সবার মত লিঙ্কও বীজ নিয়ে এসে বাড়ীতে একটা টবে বীজটা বপন করে দিল। লিঙ্কের মাও লিঙ্ককে গাছ জন্মানোর সবরকম সহযোগিতা করতে লাগলো। লিঙ্ক প্রতিদিন পানি দেয়। পরদিন স্কুলে গিয়ে অন্যান্য বন্ধুদের কাছে তাদের বীজের বিষয় নিয়ে আলাপ করে। ৪ সপ্তাহ, ৬ সপ্তাহ এভাবে ২ মাস ৬ মাস কেটে যায় লিঙ্কের টবের বীজ অঙ্কুরিত হচ্ছে না অথচ অন্যান্য বন্ধুদের টবের বীজ অঙ্কুরিত হয়ে বেশ বড় সড় গাছ হয়ে গেছে। লিঙ্ক বেশ চিন্তায় পড়ে গেল। লিঙ্কের মা লিঙ্ককে সান্তনা দিতে লাগলেন যে হয়তো তার বীজ গজাতে সময় নেবে। লিঙ্কও তাই মনে করে ধৈর্য সহকারে বীজের পরিচর্চা করতে লাগলো। প্রতিদিন স্কুলে বন্ধুদের কাছে তাদের গাছের বিষয় গল্প শুনে লিঙ্ক প্রায় হতাশায় পড়লো। লিঙ্ক তার বীজের বিষয় বন্ধুদের বলে না। এভাবে বছর কেটে গেল কিন্তু লিঙ্কের বীজ থেকে আর গাছ জন্মায়নি। তারপর আবার এক বছর পর রাজা তাদের ডাকলেন। সবাই তাদের নিজ নিজ সুন্দুর বড় আকারের ফুলে ফলে শোভিত গাছ নিয়ে রাজ দরবারে হাজির হলো। লিঙ্ক তার শুন্য টব নিয়ে যেতে রাজী নয়। তারপরও সে মায়ের অনুরোধে তাই নিয়ে গেল। সকল বন্ধুরা লিঙ্কের শুন্য টব দেখে হাসা হাসি করতে লাগলো। কেউ কেউ টিজ করলো। কিন্তু লিঙ্ক ভয়ে ভয়ে তার শুন্য টবটি নিয়ে সবার পিছনে দরবারের এক পিলার পাশে কোন মতে লুকিয়ে থাকলো যাতে রাজা তাকে দেখতে না পারে। রাজা দরবারে এসে সকলের ফুলে ফলে শোভিত গাছ দেখে বেশ মোহিত হয়ে গেলেন। রাজা সব কিশোর বালকদের বেশ উৎসাহ দিলেন। রাজা বলে উঠলেন, তোমরা বেশ যত্ন নিয়েছ তোমাদের গাছগুলোর। কি সুন্দর ফুল আর ফল তাতে। আমি মুগ্ধ। এই কথা বলে রাজা আশপাশ তাকাতেই নজর পড়লো পিলারে পাশে দাঁড়িয়ে থাকা লিঙ্কের প্রতি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন ওখানে ওভাবে লুকিয়ে আছ? বের হয়ে আস। কি সমস্যা তোমার? লিঙ্ক দেখলো সে রাজার দৃষ্টি এড়াতে পারেনি। (চলবে...)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now