বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনেক অনেক কাল আগের কথা । শিক্ষার্থীরা গুরুগৃহে গিয়ে থাকত । পড়ালেখা শেষ করে নিজেদের বাড়িতে ফিরে যেত । শিক্ষার্থীরা গুরুগৃহকে নিজেদের বাড়ির মতোই মনে করত । গুরুও শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন । এমনি এক শিক্ষার্থী ছিলেন আরুণি । তাঁর গুরু ছিলেন ঋষি ধৌম্য । তখন বর্ষাকাল । বর্ষার জলের তোরে মাঠে ঋষি ধৌম্যের একখন্ড জমির আল ভেঙে গিয়েছিল ।ঋষি ধৌম্য আরুণিকে বললেন : 'যাও জমিটার আল বেঁধে এসো । 'আরুণি মাঠে গেলেন জমির আল বাঁধতে । কিন্তু জলের কী তীব্র বেগ । কিছুতেই আরুণি আল বাঁধতে পারলেন না । তখন নিজেই শুয়ে পড়ে জলের তোড় ঠেকালেন । এদাকে দিন পেরিয়ে নামল সন্ধ্যা । ঋষি ধৌম্যের অন্য সব শক্ষার্থী ফিরে এসেছেন। কিন্তু আরুণির দেখা নেই। চিন্তিত ঋষি ধৌম্য। তিনি অপর দুই শিষ্য উপমন্যু আর বেদকে নিয়ে গেলেন সেই জমির কাছে। আরুণির নাম ধরে ডাকতেই আরুণি উঠে এলেন। জানালেন,তিনি নিজে শুয়ে পড়ে জমির ভেতর জল ঢোকা বন্ধ করেছেন। আরুণিকে যে কাজ দেওয়া হয়েছিল, আরুণি তা যত্নের সঙ্গে পালন করেছেন। ঋষি ধৌম্য খুব খুশি হলেন। আরুণিও তার কর্তব্যনিষ্ঠার গুণে বিখ্যাত হয়ে রইলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now