বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঝাউদিয়া শাহী মসজিদ

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Real hero (০ পয়েন্ট)

X ঝাউদিয়া শাহী মসজিদ কথিত আছে, মাত্র একটি রাতের মধ্যেই অলৌকিকভাবে নির্মিত হয় মসজিদটি। আবার কেউ কেউ বলেন, মোগল সম্রাট আরওঙ্গজেবের আমলে নির্মাণ করা হয় এটি। তবে বাংলাপিডিয়ার সূত্রমতে “পরিকল্পনা, নির্মাণশৈলী ও অলঙ্করণের কিছু কিছু বৈশিষ্ট্যের আলোকে এ মসজিদের সঙ্গে দিনাজপুরের ঘোড়াঘাট দুর্গের মসজিদ (১৭৪০-৪১ খ্রি.) এবং নোয়াখালীর বজরা মসজিদের (১৭৪১-৪২ খ্রি.) ঘনিষ্ঠ সাদৃশ্য লক্ষ্য করা যায়। বলছিলাম কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদের কথা। কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কি.মি দূরে ঝাউদিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি দেখতে প্রতিদিনই সমাগম ঘটে দর্শনার্থীদের। জনশ্রুতি আছে, বহুবছর আগে এক রাতের মধ্যেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসে মসজিদটি। ‘মাটি ফুঁড়ে বেরিয়ে আসার গালগল্প’ ছড়ানোর কারণে এলাকার কৌতূহলী লোকজন দলবেঁধে তা দেখতে আসেন। অবশ্য অনেকে সচেতন মানুষও আসেন পুরনো মসজিদটির স্থাপত্যকলা দেখতে। অনেকের দাবি মসজিদটি মোগল আমলেরও অনেক আগের। ঝাউদিয়ায় অবস্থিত এই মসজিদটি মোগল স্থাপত্যরীতির অন্যতম নিদর্শন। এর দেয়ালে লাল ইট আর চুনা পাথরের মিশ্রণের কাজে দিল্লির লাল ইটের স্থাপত্যরীতির প্রভাব রয়েছে। এর দেয়ালগুলোতে রয়েছে ইটের বিন্যাস, পোড়ামাটির ফলকের কাজ। ছাদের গম্বুজ ও খিলানে এক সময় ছিল সোনালি প্রলেপের কাজ। তবে বর্তমানে তা আর চোখে পড়ে না। রেলিং প্রাচীরে ঘেরা ছোট্ট সুন্দর এই মসজিদের মিহরাব এবং গম্বুজের ভেতরের অংশ পাথরের ফুল, চমৎকার লতাপাতা ও আরব্য নকশায় খোদাইকৃত। বাইরে চার কোণায় রয়েছে গোলাকার পার্শ্ববুরুজ। মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে পোড়ামাটির নকশার কাজ, যা মোগল ও স্থানীয় শিল্পরীতির নিপুণ সমন্বয়। এছাড়া মসজিদটির মূল স্থাপনার বাইরে রয়েছে বৃহৎ বারান্দা। তবে এই বারান্দার উপর ছাদ থাকলেও তা ভেঙে যাওয়ার ফলে বর্তমানে সেখানে সাধারণ ছাউনি দেওয়া হয়েছে। মসজিদটি দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। সময় করে আপনিও তাই দেখে আসতেই পারেন এই অনন্য নিদর্শনটিকে!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now