বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছেলে--কেমন আছো তুমি?
মেয়ে --হুম ভালো।
তুমি কেমন আছো?
ছেলে --তুমি ভালো থাকলে
আমিও ভালো থাকি।
মেয়ে__সেটা তো তুমি সব সময় বলো যে, আমি ভালো থাকলে তুমিও ভালো থাকো।
ছেলে__সেটা তো একদম সত্যি কথা বুঝলে পাগলী, হিহিহি।
মেয়ে__হয়তো আজকে আমি ভালো নেই, শুধু তোমাকে ভালো রাখার জন্যই ভালো আছি আমি।
ছেলে__কি হয়েছে তোমার?এতো উদাস কেনো, কেউ বকেছে তোমাকে?নাকি আম্মু কিছু বলেছে?
মেয়ে__কেউ বকেনি আমাকে, আমি এমনি বললাম।
ছেলে__আমার উপরে রাগ করলে নাকি?
মেয়ে__রাগ করি নাই।
ছেলে__অনেক ভালোবাসি পাগলী তোমাকে, কি হয়েছে বলো আমাকে?
মেয়ে__কিছু হয়নি।
ছেলে__বলো না কি হয়েছে তোমার? খুব টেনশন লাগছে আমার।প্লিজ বলো, তোমার মন খারাপ থাকলে আমিও যে কষ্ট পাই সেটা তুমি ভালো করে জানো!
মেয়ে__হুম জানি আমার একটু কষ্ট হলে, তুমি অনেক বেশি কষ্ট পাও, কেনো এতো ভালোবাসো আমায়?
ছেলে__পাগলী একটা আমার, তোমাকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবো আমি, তুমি তো আমার জীবন আর জান আমার সবকিছু।
মেয়ে __আমি জানি আমি তোমার সবকিছু, তাই আমি চাই আমার জায়গায় তুমি অন্য কাউকে স্থান দাও।আর অন্য কাউকে নতুন করে আমার চেয়ে বেশি ভালোবাসো।যদি কখনো ঐ আকাশের তারা হয়ে যাই আমি, তাহলে তোমার সুখ দেখে আমি অনেক সুখী হবো।
ছেলে__তুমি জানোনা, তোমাকে ছাড়া আমি কোন কিছুতেই সুখী হবো না।
মেয়ে__জানিতো আমাকে ছাড়া সুখী হবে না,, তারপর ও আমি চাই আর কাউকে নিয়ে ভালো থাকো তুমি, আর আমাকে ভুলে যাও।
ছেলে__কি হয়েছে তোমার? তোমার এইসব কথা শুনে আমার কিন্তু কষ্ট হচ্ছে অনেক, চোখ থেকে জল পড়ে তোমার কথা শুনে, পরিষ্কার করে বলো আমাকে।
মেয়ে__ভুলে যাও আমাকে, আমার মতো থাকতে দাও আমায়।আমি চাই না তোমাকে আমার লাইফে।আর কাউকে নিয়ে সুখী হও তুমি।
ছেলে__তোমার কি হয়েছে বলো কসম লাগে আমার।
মেয়ে__ক্ষমা করো আমায়, কথাটি বলতে পারবো না বলে, বড্ড বেশি ভালোবাসি তোমাকে।তাই কসম দিওনা আমাকে।
ছেলে__তুমি যদি না বলো তাহলে আমি নিজেই এই পৃথিবী থেকে বিদায় নিবো, তখন ভালো থাকবে তুমি?
মেয়ে___এমন করে বলোনা কষ্ট পাই আমি।
ছেলে__তাহলে বলো, কি হয়েছে তোমার হঠাৎ করে।
মেয়ে__ঠিক আছে বলবো, আগে কথা দাও আমি যা করতে বলবো তুমি তাই করবে?
ছেলে__কথা দিলাম, তুমি যা করতে বলবে আমি তাই করবো, এইবার তো বলো।
মেয়ে__তাহলে শুনো আমার ব্রেইন টিউমার হয়েছে, এই বলে কান্না শুরু করে দিলো, হয়তো আর একসপ্তাহ বেঁচে আছি আমি, তাই আমি চাই অন্য কাউকে নিয়ে নতুন করে জীবন শুরু করো তুমি, আর আমাকে ভুলে যাও।
ছেলে__কান্না শুরু করে দিলো, কোন কথা বলতে পারলো না নির্বাক হয়ে গেলো, পাথর এর মত হয়ে।
মেয়ে__আমার কথা টি রাখবে কিন্তু এই বলে হেসে দিলো মেয়েটি।
ছেলে___জানিনা কথাটি রাখতে পারি কিনা, এটা সত্যিই যে যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ আমার নিঃশ্বাস থাকবে, আর যেদিন থেকে তুমি থাকবেনা হয়তো সেদিন থেকে আমার নিঃশ্বাসও থাকবে না।
মেয়ে__এই সব না বলে আমাকে ভুলে যাও, কখনো যদি শুনো আমার মৃত্যু হয়েছে, ঐ আমাকে একটু দেখতে এসো।
ভালো থেকো তুমি তোমার জীবন নিয়ে।
কিছু কিছু ভালোবাসা সত্যিকারের হলেও, এইভাবেই
অসমাপ্ত থেকে যায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now