বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নাজরান নিবাসী দুইশত বছরের এক বৃদ্ধ হযরত মুয়া’বিয়া (রাঃ) এর নিকট আসলেন।
তিনি তাকে জিজ্ঞাসা করলেন- ‘দুনিয়াকে আপনি কেমন দেখলেন ?’
বৃদ্ধ বললো- ‘কয়েক বছর দুঃখের, কয়েক বছর সুখের। আজ সুখ তো কাল দুঃখ, এ রাতে সুখ তো সে রাতে শোক। একদিকে কোন সন্তান জন্ম হয় তো আরেকদিকে কারও মৃত্যু হয়। যদি সন্তান জন্ম না হতো তবে মানুষের অস্তিত্ব ধ্বংস হয়ে যেতো। যদি মৃত্যু না হতো তবে পৃথিবী মানুষের জন্য সংকীর্ণ হয়ে যেতো।’
হযরত মুয়া’বিয়া (রাঃ) বললেন-‘ তোমার যা কিছু ইচ্ছা হয় চাইতে পার।’
বৃদ্ধ বললো-“ যে জীবন শেষ হয়ে গেল, তা ফিরিয়ে দিবেন এবং মৃত্যু এলে প্রতিরোধ করবেন।’‘
হযরত মুয়া’বিয়া (রাঃ) বললেন-‘ এর মালিক তো আমি নই।”
বৃদ্ধটি বললো-“তাহলে আপনার কাছে আমার কোন দরকার নেই।”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now