বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যাদুর ঢোল ও লম্বা নাকের গল্প [২য় পর্ব] Writer: চীনের রূপকথা

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অচেনা বালক (০ পয়েন্ট)

X মামদোটার বুদ্ধি সবার মনে ধরল।তারা ছোট ভাইকে তুলে নিয়ে গেল তাদের গুহায়।গুহার মধ্যে একটা পাথরের টেবিলের উপর রেখে সবাই তার গা চাটতে লাগল।শিংওয়ালা এক মামদো বলল,আমাদের যাদুর ঢোলটা বের কর।এবার রাতের খাওয়া সেরে ফেলি।তারপর পাহাড়ে মজা করতে যাবো।একজন বেটেখাটো মামদো ছোট একটা ঢোল নিয়ে এসে বাজাতে বাজাতে বলল,খাবার দাও খাবার দাও।বলতেই অনেক ভাল ভাল খাবার তাদের সামনে হাজির হল।খাবারের গন্ধে ছোট ভাইয়ের জিভে জল এসে গেল।কিন্তু ভয়ে সে নড়তে পারল না।চুপ করে সব দেখতে লাগল।সে বুঝতে পারল ঢোলটা একটা যাদুর ঢোল।তাই ভাল করে নজর রাখল ঢোলটা মামদোরা কোথায় রাখে।খাওয়া দাওয়া শেষ করে মামদোরা ঢোলটা গুহার এক কোণে লুকিয়ে রেখে পাহাড়ে খেলা করতে বেড়িয়ে পড়ল হৈ হৈ করে।ছোট ভাই এবার পাথরের টেবিল থেকে নেমে পড়ল।গুহার কোণ থেকে যাদুর ঢোলটা বের করে নিয়ে দৌড় দিল বাড়ির দিকে।এক দৌড়ে বাড়িতে এসে উপস্থিত হল সে।এরপর থেকে যাদুর ঢোলের দৌলতে তার আর খাওয়া পরার দুঃখ থাকল না।বড় ভাই এই খবর শুনে হিংসায় জ্বলে মরতে লাগল।সব গল্প শুনে সেও ছোট ভাইয়ের মতো দুই বালতি চিনির রস নিয়ে সেই পাহাড়ে উঠল।পাহাড়ের মাঝপথে এসে ইচ্ছে করেই পড়ে গিয়ে সারা গায়ে চিনির রস মেখে নিল।তারপর গড়াতে গড়াতে এসে_


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now