বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রম্য: এইচ এস সি রেজাল্ট

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান md shahadat isalm (০ পয়েন্ট)

X চলমান হসচ পরিক্ষার রেজাল্ট বের হবার পর আমরা দু জন বন্ধু মিলে বের হলাম মিষ্টি খেতে৷ শুধু মাত্র নিজের পাড়ায় ঘুরে পেট ভরবে না৷ কারন রেজাল্ট এইবার মারাত্মক খারাপ৷ কেউ কেউ আবার মিষ্টি খাওয়ানোর বদলে ঝাড়ুর বারিও খাওয়াতে পারে তাই পূর্ব সতর্কতা অবলম্বন করেই গেলাম৷ প্রথমেই গেলাম রহিম চাচার বাড়িতে৷ যা ঘটছে তা হইল গিয়া:-- চাচার গ্যাদাকে আইমিন তার পোলাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না৷ বোঝা শেষ যে পোলায় এইবার নিশ্চিত দু এক খানা সাবজেক্টে ডাব্বা মারিয়াছে সে বিষয়ে আমরা সম্মক অবগত৷ সারা বছর বইখাতা তো দুরের কথা,সপ্তাহে একদিন ছেরে দুদিন ক্লাস করে নাই৷ বাসা থেকে না পালালে ওর পাছায় আজ নির্ঘাত আইক্কওয়ালা বাশ জুটত৷ চাচা চাচির বিলাপ দেখার টাইম নাই৷ কারন পুরো এলাকা এখনো পড়ে আছে৷ গেলাম রনিদার বাড়ীতে৷ গিয়ে দেখলাম আংগিনার এক পাশে বসে কাকিমা আহাজারি করছে পোলার রেজাল্ট দেখে৷ রনিদা বারান্দায় বসে মুখটা পেচার মত করে রাখছে৷ সদ্য প্রেমে ছ্যাকা খাইয়া আবার পরিক্ষায় তিন সাবজেক্টে গোল্লা খাওয়া রনিদার মুখের অবস্থা গাঞ্জা চোরের মত৷ কথা না বারায়া দ্রুত বাড়ি থেকে প্রস্থান করলাম৷ গেলাম রিনা আফার বাসায়৷ সারাদিন ফেসবুকে থেকে ছেলেদের সাথে চ্যাটিং আর সিরিয়াল দেখা আপুর অবস্থা আরোও কাহিল৷ শুনলাম তিনি নাকি ইতিহাস সাব্জেক্ট পর্যন্ত ফেল মারছেন৷ বাকি সাবজেক্টের ইতিহাস বা নাই বললাম৷ চাচি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন তিনি তার আটখোড়া মেয়েকে এস এস সি ফেল মারা কোনো রিকশাওয়ালা ছেলেকে সম্প্রদান করবেন৷ আর এদিকে রয়েছে আপুর ফেসবুক রোমিওদের দারূন গরম কালের বাম্পার অফার৷ কারন রিনাপু আজকেই তার ফেসবুক ওয়ালে পোস্টাইবেন ----লিস্টে রিকশাচালরা সাড়া দাও৷ না আর পারা যাচ্ছে না, আর কত মিষ্টি খাওয়ার জন্য ঘুরতে হবে??? রাস্তা দিতে হাটার সময় লক্ষ করলাম মন্টূদা পাছা দুলায়া দুলায়া হাটতেছে৷ তিনিও এবার পরিক্ষার্থী৷ সুযোগ মিস করতে চাইলাম না৷ ধরে নিয়ে গেলাম বাজারে৷ অনেক পরিশ্রমের মিষ্টি তাই আর খেতে কার্পন্য করলাম না৷ হুশে বেহুশে যত মিষ্টি খাইছি মনে হচ্ছে বাড়িতে আর প্যান্ট পাক পবিত্র অবস্থায় নিয়ে যাইতে পারব্ না৷ এই গেলরে!!!! তলপেটে এক বিশাল চাপ অনুভব করলাম৷ আল্লাহ আল্লাহ কইরা বাসা পর্যন্ত যাইতে পারলে হয়৷ অতি লোভে তাতি নষ্ট৷ #অপদার্থ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৪২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now