বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

***---মূল্য---***

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Sumon Al Hasan (০ পয়েন্ট)

X একজন বক্তা একটি ১০০০ টাকার নোট হাতে নিয়ে তাঁর সেমিনার শুরু করলেন। তিনি বললেন “এই রুমে ২০০ জন অতিথির মধ্যে, কে এই ১০০০ টাকার নোটটি পছন্দ করেন? হাত উপরে তুলুন” সবাই হাত উপরে তুলতে লাগল… তিনি বললেন “আমি এই নোটটি আপনাদের যেকোনো একজন কে দিতে যাচ্ছি”। কিন্তু প্রথমে আমাকে একটা কাজ করতে দিন। তিনি নোটটি হাত দিয়ে ভাঁজ করে ফেললেন। তারপর তিনি বললেন “কে এখন এই নোটটি চান?” এখন সবার হাত উপরেই আছে। “ঠিক আছে” তিনি বললেন “আমি যদি এইরকম করি তাহলে নোটটি কি আপনারা নিবেন?” তিনি নোটটি ফ্লোর এ ফেলে দিলেন এবং তার জুতার সঙ্গে মেঝেতে মর্দন করা শুরু করলেন। তারপর তিনি তা আবার হাতে নিলেন এবং বললেন, “দেখুন নোটটি কিন্তু দুমড়ানো এবং নোংরা হয়ে গেছে, এখনও কি আপনারা নিবেন? কিন্তু এখনও সবার হাত উপরেই আছে। “আমার বন্ধুরা” তিনি বললেন, “নোটটিকে কি করেছি এটা কোন ব্যাপার না, যতই নোংরা এবং লাট করিনা কেন আপনারা এখনও এটি চাচ্ছেন কারন “নোংরা এবং লাট” করাতে নোটটির মূল্যকে মোটেই কমিয়ে দেইনি। এটি এখনও ১০০০টাকাই আছে। ঠিক তেমন, অনেক সময় আমাদের জীবনেও এমন কিছু পরিস্থিতি আসে যার কারনে এমন কিছু ভাল বা খারাপ সিদ্ধান্ত নিতে হয়, যা আমাদেরকে অনেক নিচে ফেলে দেয়,সবার থেকে অনেক পিছিয়ে পরতে হয়, হতাশায় মুচড়ে যায়, আপনি মনে করতে পারেন আপনার দ্বারা কিছুই হবে না… কিন্তু কি ঘটেছে বা কি ঘটবে তা কোন ব্যাপার না কারন আপনি কখনো আপনার মূল্য হারাবেন না। “মূল্যেরও মূল্য আছে যদি ঐ মূল্যকে মুল্যায়িত করা যায়” আপনি সত্যিই বিশেষ কিছু, এটা কখনো ভুলবেন না! এবং গতকালকের হতাশা দিয়ে আগামীর স্বপ্নকে কখনো ঢেকে ফেলতে দিবেন না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now