বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
গল্পঃ যাদুর ঢোল ও লম্বা নাকের গল্প [১ম পর্ব]
Writer: চীনের রূপকথা
X
এক গ্রামে ছিল দুই ভাই।বড় ভাই ছিল লোভী ও দুষ্টু।আর ছোট ভাই ছিল দয়ালু ও সৎ।বাবা মারা যাওয়ার পর বড় ভাই সমস্ত সম্পত্তি হাত করে ছোট ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিল।অল্প দিনের মধ্যেই বেশি সুদে টাকা ধার দিয়ে বড় ভাই ধনী লোক হয়ে উঠল।ছোট ভাই আর কী করে।বাবার সম্পত্তির কোনো ভাগ না পেয়েও কোনো প্রতিবাদ করল না সে।গ্রামের একপ্রান্তে একটা কুঁড়ে ঘরে সে বাস করত আর প্রতিবেশির কাজে সাহায্য করে কোনোমতে জীবন কাটাত।একদিন ছোট ভাইকে একজন ব্যবসায়ী পাহাড়ের অপর পাশে এক ফেরিওয়ালাকে দুই বালতি চিনির রস দিয়ে আসতে বলল।সে যখন চিনির রস নিয়ে মাঝপথে গেল তখন শুরু হলো বৃষ্টি।বৃষ্টিতে পথ পিছল হয়ে গেল।সেই পথে চলতে চলতে হঠাৎ পা গেল পিছলে।চিনির বালতি নিয়ে গড়াতে গড়াতে সে পড়ল পাহাড়ের নিচে।আর তার সারা গায়ে চিনির রস মেখে গেল।উঠতে গিয়ে পড়ে গেল।চিনির রসে ঢাকা অবস্থায় পড়ে রইল।এমন সময় সেখানে এলো সাতটা মামদো ভূত।তাকে দেখে ভূতেরা ভাবল সে বুঝি একটি মিছরি দিয়ে তৈরি মানুষের মূর্তি।তাই ভেবে তারা তাকে খেতে গেল।একটি মামদো বলল,এত বড় মূর্তি আমরা একবারে খেয়ে শেষ করতে পারব না।তার চেয়ে একা আমাদের গুহায় নিয়ে যাই।মিষ্টি খাবার ইচ্ছা হলে টুকরো করে খাবো।তারা ছোট ভাইকে তুলে নিয়ে গেল-
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now