বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিদায়াতুল হিদায়া কিতাবে আছে ঃ কিয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। তখন ভয় ও আতঙ্কের অতিশয্যে হাশরের মাঠে উপস্থিত সকলেই হাটু গেড়ে ভূতলে আছড়িয়ে পড়বে। পবিত্র কোরআনে আছে-‘আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজানু অবস্থায়। প্রত্যেক উম্মতকে আমলনামা দেখতে বলা হবে। তোমরা যা করতে অদ্য তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে- সূরা জাসিয়াহঃ২৮।
জাহান্নামকে উপস্থিত করা হলে সকলেই উহার ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার শুনবে। এ হুঙ্কার পাঁচশত বছরের পথ পরিমান দুরত্ব হতে শ্রুত হবে। এহেন ভয়াবহ অবস্থায় প্রত্যেকেই এমনকি আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত চিন্তায় ব্যস্ত থাকবেন এবং নাফসি নাফসি বলে উৎদ্বেগ করবেন। একমাত্র প্রিয় নবী (সাঃ) উম্মতের জন্য চিন্তায় থাকবেন এবং ‘ইয়া উম্মতি ইয়া উম্মতি’ বলে বেকারার থাকবেন। এসময় জাহান্নাম থেকে পর্বত সম উচুঁ হয়ে অগ্নি শীখা বের হতে থাকবে। উম্মতে মোহাম্মদী এই বলে দোয়া করতে থাকবে- ‘ হে অগ্নি, নামাযীদের উসিলায়, দান খয়রাতকারীগনের তোফায়েলে, নিষ্ঠাবান ও রোজাদারদের দোহাই- তুমি তোমার এই ভয়াবহতা নিয়ে আমাদের থেকে দূরে সরে যাও।’ এদিকে জীবরাইল (আঃ) জোরে চিৎকার দিয়ে বলবেন-‘ঐ যে সেই ভয়াবহ অগ্নি মুহাম্মদ (সঃ) এর উম্মতের দিকে আসছে/’ এই বলে জীরাইল (আঃ) একটি পানির পাত্র এনে হুজুর (সাঃ) এর হস্ত মোবারকে দিয়ে বলবেন-এই পানি দোযখের অগ্নির উপর ছিটিয়ে দিন। হুজুর (সাঃ) তৎক্ষনাৎ সেই পানি দোযখের অগ্নির উপর ছিটিয়ে দিবেন। ফলে সেই ভয়াবহ অগ্নি তৎক্ষনাৎ নিভে যাবে। হুজুর (সাঃ) জীবরাইল (আঃ) জিজ্ঞাসা করবেন- হে, জীবরাইল, বলুন এটা কিসের পানি ? জীবরাইল (আঃ) বলবেন-এটা আপনার উম্মতগনের মধ্যে গোনাহগারদের অশ্রুজল। যা খোদার ভয়ে রোদন করার ফলে তাদের চোখ হতে নির্গত হয়েছিল। অদ্যকার এই ভয়াবহ দিনে দোযখের অগ্নি নির্বাপনের জন্য আপনাকে দেয়ার জন্য আমাকে হুকুম করা হয়েছে। গোনাহগারদের এই অশ্রুজলের উসিলায়ই দোযখের এই ভয়াবহ অগ্নিকে নির্বাপিত করে দিয়েছেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now