বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিন্তু আমি যে সেই বোকাদেরই একজন

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md. Reaz Hosen (০ পয়েন্ট)

X একটি ছেলে একটি মেয়েকে অনেক ভালোবাসত।অনেক কেয়ার করত, যত্ন নিত। বিপদে আপদে সবসময় পাশে থাকত। মেয়েটিও ভালোবাসত না এমন না।কিন্তু ছেলেটি গরীব বলে মেয়েটি ছেলেটিকে অবহেলা করতে লাগল। এবং একদিন ছেলেটির সাথে অত্যন্ত খারাপ ব্যাবহার করে ছেলেটিকে ছেড়ে অন্য একজন বড়োলোকের সাথে চলে গেল। ছেলেটিও ভাবে এতে দুজনের জন্যই ভালো হয়েছে। কারণ ভালোবাসা জোর করে হয় না। আর মেয়েটি তাকে ভালোবাসলে কখনোই ছেড়ে যেত না। মেয়েটি তার জীবনে মরিচীকার থেকে বেশি কিছু ছিল না। তার ভালোবাসা সত্যিকারের হলে তাকে নিশ্চয় পেত। এদিকে মেয়েটি ছেলেটিকে ছেড়ে আসার পর থেকে ছেলেটির অভাব বোধ করতে লাগলো। মেয়েটি তার ভুল বুঝতে পারল এবং বুঝল কেবল অর্থই সবকিছুই নয়। মেয়েটি অনেক দেরি করে ফেলেছে।সে খুব দ্রুত ছেলেটির কাছে গেল এবং বলল "আমাকে আর একটা শেষ সুযোগ দেওয়া যায়না।" ছেলেটি কোনো উত্তর না দিয়ে জোরে জোরে হাসতে লাগল। তারপর থামল এবং বলল "জানো পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ কারা? যারা তোমাদের মতো লোভী, অকৃতজ্ঞ, প্রতারককে বিশ্বাস করে তারাই সবচেয়ে অজ্ঞ, সবচেয়ে বোকা আর মূর্খ।" মেয়েটি ছেলেটির কথা শুনে বসে পড়ল এবং কাদতে লাগল। কিছুক্ষণ পর ছেলেটি মেয়েটিকে মাটি থেকে তুলল। কপালে আলতো চুমু দিয়ে বুকের সাথে মিশিয়ে নিল এবং কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, "কিন্তু আমি যে সেই বোকাদেরই একজন হতে চাই।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now